বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ইউএনও’র সাথে সাবেক ছাত্রলীগ ঐক্য পরিষদের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১:৫৬ পিএম
মতলব উত্তরে ইউএনও’র সাথে সাবেক ছাত্রলীগ ঐক্য পরিষদের মতবিনিময়

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসানের সাথে মতলব উত্তর উপজেলার সাবেক ছাত্রলীগ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসানের সাথে মতবিনিময় সভায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্ল্যা হাসান, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসাইন, সাবেক ছাত্রলীগ নেতা পর্যায়ক্রমে, আবদুর রব প্রধান, ইঞ্জিনিয়ার মো. খোকন, রহমত উল্ল্যা চৌধুরী, অ্যাড. জসিম উদ্দিন, আশরাফুল আলম মিলন, ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, মো. মাজহারুল ইসলাম মিজান, আনিছুর রহমান পাটোয়ারী, সাইফুল ইসলাম, নাজির বকাউল, মেহেদী মাসুদ, মিজানুর রহমান হাওলাদার, ইব্রাহিম খলিল, জালাল উদ্দীন, গোলাম কিবরিয়া, মনির হোসেন মুন্না, আলাউদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন, আহসান হাবিব, তাইজুল ইসলাম শ্যামল, অভি তালুকদার, মো. কাউছার, মাহাবুব আলম,আতাউর রহমান শিপন, রফিকুল ইসলাম রিয়াজ, জিসান আহাম্মেদ, শাহ আলম।

মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পর্যায়ক্রমে নুর নবী খাঁন, জুবায়ের হোসেন, মহসিন মিয়া, শাকিল হোসেন, ছেংগারচর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অপূর্ব প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।