শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ২:১০ পিএম
ফরিদগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

এস এম ইকবাল : উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে ২৩ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ঐ বাড়ির লোকজন। অভিয্ক্তু শাহ্ আলম (৫৫) এর বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, শাহ্ আলম তার বাড়ির ঐ মেয়েটির সাথে বিগত মাস খানেক ধরে মেয়েটির সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। সুযোগ ফেলেই সে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে। কথায় আছে ‘দশদিন চোরের একদিন গিরস্তের’।

১ নভেম্বর মঙ্গলবার দুপুরে অভিযুক্ত শাহ্ আলম তার ভাইয়ের খালি বাড়িতে মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষন করার সময় এ দৃশ্য দেখে পেলে তার ভাবী। এ দৃশ্য দেখাতে শাহ্ আলমের স্ত্রী ফাতেমা বেগমকে ডেকে নিয়ে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে শাহ্ আলম পালিয়ে যায়। ফাতেমা বেগম স্বামীকে না পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে ইচ্ছে মতো মারধর করে। মেরে তার হাতে পিটে দাগ পেলে দেয়। প্রতিবন্ধী মেয়েটিকে মারার ঘটনা অস্বীকার করে ফাতেমা বেগম বলেন- এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।

ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের শিকার মেয়েটি বার বার বলছেন- ফাতেমা আমাকে অনেক মেরেছে। আমার গলা টিপে ধরেছে এবং শাহ্ আলম আমার ইজ্জত নষ্ট করেছে।

Model Hospital

প্রতিবন্ধীর মা সাংবাদিকদের বলেন, ‘এই লম্পট আমার প্রতিবন্ধী মেয়েটির সর্বনাশ করেছে। তার স্ত্রী ফাতেমা বেগম স্বামীর কিছু করতে পারে না, কিন্তু আমার মেয়েকে মেরে কী করেছে দেখেন। এই বাড়িতে শাহ্ আলম আরো ঘটনা ঘটিয়েছে।’ থানায় অভিযোগ করেছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘বাবা ২৩ দিন আগে আমার ছেলে আবু সায়েদ (২০) সৌদি আরবে মারা যায়। আমি মানসিকভাবে ভালো নেই। তার উপর এই ঘটনা। আমার স্বামীও বিদেশে। সংসারে কোনো পুরুষ নেই। থানা পুলিশ আমি বুঝি না। কে করবে এই জামেলা?’

এদিকে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম ভূঁইয়া এবং বাড়ির লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। বাড়ির লোকজনের বক্তব্য মেম্বারসাব আজ (২নভেম্বর) রাতে সমাধানের লক্ষ্যে বাড়িতে বসবেন। সরেজমিনে গিয়ে অভিযুক্তকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ইউপি সদস্য সিরাজুল ইসলাম ভূঁইয়া অভিযুক্ত শাহ্ আলমের পরিবারের সাথে করে ধর্ষিত ঐ নারীর পরিবারকে চাপ প্রয়োগের মাধ্যমে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করছেন।

সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তার বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ধর্ষনের শিকার প্রতিবন্ধী মেয়েটির মাকে বলেছি- এটা আমাদের কাজ নয়। আপনারা থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ হারুন-অর রশিদ জানান, ধর্ষনের বিষয়টি আমি জানিনা। প্রতিবন্ধী মেয়েটিকে মেরেছে শুনেছি। কি কারনে মেরেছে বিষয়টি স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম ও হাসিনা আক্তারকে দায়িত্ব দিয়েছি। তারা এখনো আমায় বিষয়টি জানাননি।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।