বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা মূলক সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৬:৪২ পিএম
শাহরাস্তিতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা মূলক সেমিনার
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২- নভেম্বর) দুপুরে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাঁদপুরের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেনের সভা প্রদানে এতে জনসচেতনতার জন্য জনপ্রতিনিতিদের সম্মুখে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, চাঁদপুর জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মুহাম্মদ আরিফুল হাছান।
তিনি প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্যের বিষয়ে বিভিন্ন স্তরের সচেতনতামূলক ধাপ গুলি তুলে ধরেন।
এছাড়া একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করেও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এক পর্যায়ের জনপ্রতিনিধিরা উন্মুক্ত আলোচনা অংশগ্রহণ করে খাদ্য নিরাপত্তার বিষয়ে কিভাবে আরো সফলতা বৃদ্ধি করা যায় তার ওপর গুরুত্ব আরোপ করে।
কর্মশালা শেষে সভা প্রদানের বক্তব্য দিতে গিয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ আমজাদ হোসেন বলেন, নিরাপদ খাদ্য আমাদের একটি মৌলিক অধিকার। সরকার এই বিষয়টি আরো অধিকতর নিশ্চিত করতে এই ব্যবস্থাপানাকে একটি আইনের কাঠামোর মধ্যে নিয়ে এসেছেন। যদি কেউ খাদ্য ভেজাল ও ভেজাল করার চেষ্টা করেন, তাহলে বিষয়টি আইনের আওতায় যেন দ্রুত চলে আসে প্রচলিত আইনে তার ব্যবস্থা করা হয়েছে। সেজন্য জনপ্রতিনিধিরা  অবশ্যই সরকারের এই মেসেজটি জনগণের মাধ্যমে ছড়িয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। তাহলে আগামী প্রজন্ম একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবে।
এতে আরো অতিথি ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহাবুদ্দিন, শাহরাস্তি উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা  মোঃ ফায়েদ উল্লাহ মিয়া,একাডেমিক সুপারভাইজার মোঃ সোহেল রানা তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা দশটি ইউপির চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর বৃন্দ  উপস্থিত ছিলেন। উল্লেখ্য ,ওই সময় শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি)  মোঃ আমজাদ হোসেনের সভা প্রদানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে জনসচেতনতামূলক আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।