বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জেল হত্যা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪:১৫ পিএম
ফরিদগঞ্জে জেল হত্যা দিবস পালিত
এস. এম ইকবাল :ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজন ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে।

৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল হোসে বাবুল পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লোকমান তালুকদার, যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আ: সামাদ মিন্টু, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ জুয়েল, যুবলীগের হাজী সফিকুর রহমান, মহিউদ্দিন ইরান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির হোসেন মিজি, ওলামা লীগের সভাপতি মিজানুর রহমান খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাসান রাজা পাটওয়ারী, কামাল হোসেন মিয়াজী প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর তারা এদেশকে পুনরায় পাকিস্তান বানোর স্বপ্ন দেখার সাথে সাথে আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর ঘনিষ্টদের নিপিড়ন নির্যাতন করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু শত নির্যাতন সহ্য করেও বঙ্গবন্ধুর ঘনিষ্ট চার সহচর যখন অটল ছিল, তখন তাদের জেলে হত্যার মতো নৃশংস কাজ করে। পরবর্তীতে স্বাধীনতা বিরোধীরা এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশ যখন আবার বাংলাদেশ সোনার বাংলা হচ্ছে। তখনই বিএনপি জামাত জোটের মৃুখে সেই একই ধ্বনী সুনা যাচ্ছে। তাই তাদের প্রতিহত করে অশুভ শক্তিকে ধ্বংশ করতে আওয়ামীলীগ ও সকল অঙ্গ ওসহযোগি সংগটনের নেতৃবৃন্দকে এক ও ঐক্যবদ্ধ হয়ে একই পতাকা তলে আসতে হবে। তাই তারা আজকের জেল হত্যা দিবসে আওয়ামীলীগকে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে অসুস্থ নেতৃবৃন্দসহ সকলের জন্য দোয়া করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital