বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই; এবি মঈন উদ্দিন হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪:৪০ পিএম
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই; এবি মঈন উদ্দিন হোসেন

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার মুন্সি আজিম উদ্দিন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক আল-আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা শিল্পপতি আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেনের সহধর্মীনি ও জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি
নার্গিস আক্তার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য দুলাল ঢালী, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোহন, হাজী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা , মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী রাধেশ্যাম চন্দ্র, মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার,
প্রভাষক নাহিদ সুলতানা, প্রভাষক শরীফুল আলম, শিক্ষার্থীদের পক্ষে তানিয়া আক্তার ও কাজী জাভেদ।

Model Hospital

অনুষ্ঠানে মানপত্র পাঠ করে অধ্যয়নরত শিক্ষার্থী ও পরীক্ষার্থী যথাক্রমে জান্নাতুল ফেরদৌস ও সুমাইয়া আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এবি মইনুদ্দিন হোসেন বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তবে তা গতানুগতিক শিক্ষা হলে এখন আর চলবেনা এখন প্রয়োজন যুগ উপযোগী শিক্ষা বা মানসম্মত শিক্ষা।

মানসম্মত শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital