বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বেড়েছে মোটরসাইকেল চুরি, উদ্বিগ্ন সাধারণ মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ২:১০ পিএম
শাহরাস্তিতে বেড়েছে মোটরসাইকেল চুরি, উদ্বিগ্ন সাধারণ মানুষ

রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তিতে সক্রিয় হয়ে উঠেছে মোটরসাইকেল চোর সিন্ডিকেট। পৌর শহর সহ উপজেলায় বিভিন্ন জায়গা থেকে চুরি হচ্ছে এসব মোটরসাইকেল। চুরি যাওয়া এসব মোটরসাইকেল উদ্ধারে স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

পুলিশ সূত্রে জানা জানায়, বেশিরভাগ ক্ষেত্রেই মোটরসাইকেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যাওয়ার পর থানায় অভিযোগ করতে আগ্রহী নয় ভুক্তভোগীরা। কিছু ক্ষেত্রে সঠিক সময়ে চুরির তথ্য দিতে না পারায় উদ্ধার করা সম্ভব হচ্ছে না চুরি যাওয়া এসব মটর সাইকেল।আর ভুক্তভোগীরা বলছেন, মটর সাইকেল চুরির সিন্ডিকেটের বেশির ভাগই মাদকাসক্ত।

শাহরাস্তির নরিংপুরের বাসিন্দা মোঃ মনির হোসেন বলেন, শুক্রবার আছরের নামাজ পড়ে মসজিদের বাহিরে বের হয়ে আমার মোটরসাইকেলটি আর দেখতে পাই নি। মটর সাইকেলটি আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোন হদিস মেলেনি, পরে সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ার ব্যাপারে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, চুরির সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এর মাঝে আমরা বেশকিছু চোর ধরে জেল হাজতে পাঠিয়েছি। আমাদের পুলিশ তৎপর রয়েছে। আমাদের নিয়মিত অভিযানও অব্যাহত রয়েছে। যে কোন কাজে আমাদের আন্তরিকতার কোন অভাব নেই।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital