বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে এইচএসসিতে (বিএম) ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটে পরীক্ষা; উদ্বিগ্ন শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ১২:৫৪ পিএম
শাহরাস্তিতে এইচএসসিতে (বিএম) ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটে পরীক্ষা; উদ্বিগ্ন শিক্ষার্থীরা
বিশেষ প্রতিবেদক :  চাঁদপুরের শাহরাস্তিতে ভুল সেটে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি টের পেতেই  উদ্বিগ্ন ফলাফল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়া শিক্ষার্থীরা। এ কাণ্ডে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফলাফলে এতে প্রভাব পড়বে না বলে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছেন।
রোববার (৬ নভেম্বর) দিনশেষে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট ও শিক্ষার্থীদের সূত্র জানায়, রোববার বেলা ১১টায় উপজেলার চিতোষী ডিগ্রি কলেজের কেন্দ্র চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) দ্বাদশ বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই সময় বোর্ডের নির্দেশনা মোতাবেক ক সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরুর নির্দেশ থাকলেও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন্নাহার খ সেট দিয়ে পরীক্ষা শুরু করেন। পরীক্ষার শেষদিকে প্রশ্নের অসংগতি দেখে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে পরীক্ষা শেষ হয়ে যায়। ভুল প্রশ্নের খবর চাউর হতেই শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়ে। ওই সময় তিনি পরিক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠান।
খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ ঘটনাস্থলে আসেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিতোষী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার জানান, ভুল বশত এমনটি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ জানান, আমি ১০ টা ৩৭ মিনিটে ক্ষুদে বার্তায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ক সেটের নির্দেশনা পাঠাই। বেলা ১২ টা ৩৯ মিনিটে সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে জানতে পাি সেটে পরিক্ষা হচ্ছে।
এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ তদন্ত করছেন। পরবর্তীএ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ জানান, আমি ১০ টা ৩৭ মিনিটে ক্ষুদে বার্তায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ক সেটের নির্দেশনা পাঠাই। বেলা ১২ টা ৩৯ মিনিটে সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে জানতে পারি খ সেটে পরিক্ষা হচ্ছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ তদন্ত করছেন।
এ বিষয়ে প্রতিবেদন পরে জানানো হবে।এছাড়া  বিষয়টি নিয়ে কুমিল্লা বোর্ডের সঙ্গে কথা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিশ্চিত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।