বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শান্তিপূর্ণ পরিবেশে কচুয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত;  অনুপস্থিত ৭৮ জন 

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ১:১৫ পিএম
শান্তিপূর্ণ পরিবেশে কচুয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত;  অনুপস্থিত ৭৮ জন 

মোঃ রাছেল : ৬ নভেম্বর বাংলা প্রথম পত্র ও কুরআন মাজিদ পরীক্ষার দিনে কচুয়ায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১শত ৭৫ জন ও আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৫শ ১৯ জন। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২হাজার ৬শ ৯৪জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার ৫৬জন ও আলিম পরীক্ষার ২২জন অনুউপস্থিত। উপজেলায় ৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার বাংলা পরীক্ষার দিন কচুয়া সরকারি পাইলট কেন্দ্র পরিদর্শন করেন- উপজেল নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। নিশ্চিতপুর ডি.এস কামিল মাদ্রাসা ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করেন কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার।

পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য পুলিশ সহ উপজেলা প্রশাসনের কর্মতৎপরতা ছিল নজর কারার মত।

Model Hospital

এইচএসসি পরীক্ষার্থী আনিকা আক্তার ও ইতি আক্তার, আলিম পরীক্ষার্থী ইউছুফ জানান, আমরা নকল মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে তৃপ্তিবোধ করছি। আমরা আশা করছি বাংলা প্রথম পত্রের ও কুরআন মাজিদ এর ন্যায় পরবর্তী বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital