শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুরে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ১:২২ পিএম
যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুরে প্রস্তুতি সভা
সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য অ্যাড. জাফর ইকবাল মুন্না বলেছেন, আগমী ১১ নভেম্বর যুব মহাসমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করা হবে এদেশের যুব সমাজ এক ও ঐক্যবদ্ধ। যারা আন্দোলনের নামে রাজপথে নৈরাজ্য ও জানমালের ক্ষয়ক্ষতি করছেন, তাদের কে এই সমাবেশের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, আপনাদের আন্দোলন মোকাবেলা করার জন্য যুবলীগই যথেষ্ট।
শনিবার ৫ নভেম্বর সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ নভেম্বর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভায়

প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা চাঁদপুরের যুবলীগ এক ও ঐক্যবদ্ধ। চাঁদপুর থেকে আমরা একসাথে যাবো আবার একসাথে আসবো। মহাসমাবেশে চাঁদপুরের যুবলীগ এক রেকর্ড করতে চায়। দেশের কোন জেলা থেকে কেমন সমাগম হলো, সেটা আমাদের জানার বিষয় নয়। আমরা চাঁদপুর থেকে বিশাল শোডাউন নিয়ে সমাবেশে যেতে চাই। এ বিষয়ে আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।

জেলা যুব লীগের সিনিয়র সদস্য মাইনুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুলের পরিচালনায় উক্ত বিশেষ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, জেলা যুবলীগের সদস্য আবদুল গনি, জিয়াউল আমীন দিপু, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, চাঁদপুর পৌর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম, হাইমচর উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোতালেব, আতাউর রহমান পারভেজ, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল হাসান শামনু প্রমুখ।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।