রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খেলতে গিয়ে ট্রাকের ঢালা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১২:০৩ পিএম
কচুয়ায় খেলতে গিয়ে ট্রাকের ঢালা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ রাছেল : চাঁদুপরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে খেলতে গিয়ে ট্রাকের পিছনের ঢালা পড়ে ফাহমিদা আক্তার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে ভূঁইয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ফাহমিদা আক্তার ভূঁইয়ারা বেপারী বাড়ির সাগর হোসেনে ছোট মেয়ে।

নিহতের বাবা সাগর হোসেন জানান, ফাহমিদা আক্তার বাড়ির সামনের রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলতে যায়। এসময় ফাহমিদার চেয়ে একটু বড় শিশুরা রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকের উপরে উঠতে চেষ্টা করলে আকস্মিক ভাবে ট্রাকের ঢালা খুলে পড়ে ফাহমিদার মাথায় পড়ে মাথা ফেটে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ফুটফুটে চেহারার শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। স্থানীয় অধিবাসীদের মাঝে ও নেমে এসেছে শোকের ছায়া।

Model Hospital

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিয়োগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।