রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ছেলের মারধরে বৃদ্ধা মা হাসপাতালে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৪:২১ পিএম
মতলব দক্ষিণে ছেলের মারধরে বৃদ্ধা মা হাসপাতালে
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে ছেলের মারধরে বৃদ্ধা মা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৩ নভেম্বর বিকালে মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের ঢাকিরগাঁও বকাউল বাড়িতে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর সকালে মতলব পৌরসভার ঢাকিরগাঁও বকাউল বাড়ির মৃত সাহেব আলী বকাউলের স্ত্রী আশাবি বেগম (৭০) তার পত্রিক সম্পত্তিতে ঘর তুলতে গেলে বাধা দেয় তার ছেলে জিয়াউর রহমান জিয়া। পরে পুলিশ এনে ঘর নির্মাণ কাজ বন্ধ দেয় জিয়া। ওই দিন বিকালে জিয়াউর রহমান জিয়া ও তার স্বজন লিটন মৃধা দলবল নিয়ে একই স্থানে ঘর তোলতে গেলে তার মা আশাবি বেগম এসে বাধা প্রধান করলে জিয়া তার আপন বৃদ্ধা মাকে মারধর করতে থাকে। এ সময় তার ডাকচিৎকারে মেয়ে লাকী বেগম (৫৫) আকলীমা (৪৫) তার ছোট ভাইয়ের স্ত্রী শাহনাজ (২৯) ও সিয়াম (১৪) তাফসির (১৩) আশাবি বেগমকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করেন তারা ।
পরে তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আশাবি বেগমকে কর্মরত চিকিৎসক ভর্তি দেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে আহত আশাবি বেগমের ছেলে সোহেল বলেন, গত দুইমাস আগে আমার মায়ের কাছ থেকে জোরপূর্বক জায়গা লিখে নেয়। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আজকের ঘটনার সময় আমি কেএফটি স্কুলে ডিউটি করছিলাম। খবর পেয়ে এসে শোনতে পাই আমার আপন ভাই ও তার স্বজন লিটন মৃধা দলবল নিয়ে এসে জোরপূর্বক ঘর নির্মাণ করতে চাইলে আমার মা বাধা দিলে তারা মারধর করে ।
অভিযুক্ত জিয়াউর রহমান জিয়া বলেন, সকালে আমার মা আমার জায়গায় ঘর নির্মাণ করতে এলে আমি থানায় অভিযোগ করি। পরে পুলিশ এসে নির্মাণাধীন ঘরের কাজ বন্ধ করে দেয় ।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।