রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জেএমবি সদস্য আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৩:৫৯ পিএম
ফরিদগঞ্জে জেএমবি সদস্য আটক

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র এক সদস্যকে আটক করেছে পুলিশ।

১৬ নভেম্বর বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের দিক নির্দেশনায় এস.আই মো. সেলিম মিয়া গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র সাথে জড়িত থাকায় ফরিদগঞ্জ পৌরসভাধীন কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসা থেকে জেএমবির পলাতক আসামি মুহিবুল্লাহ (২৮)কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, র‌্যাবের দায়ের করা নারায়নগঞ্জের ফতুল্লা থানার মামলা নং- ৫১, তাং২১/১০/২০২২ ইং, ধারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধীত ২০১৩) এর ৮/৯(৩), নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র পলাতক আসামী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নয়ন তলা এলাকার আমিনুল ইসলামের ছেলে মহিবুল্লাহকে আটক করে। পরে আটককৃত ওই জঙ্গি সদস্যকে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার রাতে র‌্যাব-৩ এর সদস্যদের হাতে হস্তান্তর করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র সদস্য পলাতক আসামী মহিবুল্লাহ গত কয়েক মাস যাবত পৌরসভাধীন কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসায় চাকুরি করে আসছে।

Model Hospital

গোপন সংবাদের ভিত্তিতে আমারা তাকে আটক করে র‌্যাব-৩ এ হস্তান্তর করি।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।