সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হিউম্যান রাইটস এক্টিভিটিস ফাউন্ডেশন চাঁদপুর সভাপতি সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ২:২৫ পিএম
হিউম্যান রাইটস এক্টিভিটিস ফাউন্ডেশন চাঁদপুর সভাপতি সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ
বিশেষ প্রতিবেদক : মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এক্টিভিটিস ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।সাংবাদিক বেলায়েত সুমন পাটওয়ারীকে  সভাপতি এবং সাংবাদিক মোঃ ফয়েজ আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে।
উক্ত কমিটির অনুমোদন দিয়েছে হিউম্যান রাইটস এক্টিভিটিস ফাউন্ডেশন (এইচআরএ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব আজম খান ও চেয়ারম্যান ডাঃ মোঃ মশিউর রহমান।
শনিবার (১৯ নভেম্বর ) মহাসচিব ও চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রে দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে মোঃ হারুন অর রশিদ সিনিয়র সহ সভাপতি, মোঃ জসিম উদ্দিন সিনিয়র সহ সভাপতি,সাংবাদিক মোঃ রুহুল আমিন সহ- সভাপতি,মোঃ হাসান মিয়াজী সহ সভাপতি, মোঃ ফরিদ চৌধুরী বিএসসি সহ -সভাপতি, মোঃ আসাদুজ্জামান দিপু যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সুলতান আহমেদ মানিক সাংগঠনিক সম্পাদক,মোঃ মহিন উদ্দিন সোহাগ অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ আনোয়ার হোসেন মানিক দপ্তর সম্পাদক,মোঃইমান হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক,মোঃআরিফুল ইসলাম মজুমদার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,সাংবাদিক মোঃজাহিদুল ইসলাম দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, মোঃ আবুল বাশার আইন বিষয়ক সম্পাদক, মোঃ সৈকত তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক, মোঃ রাকিবুল হাসান সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,মোঃ শাহাদাত সুমন ধর্ম বিষয়ক সম্পাদক, কামরুন নাহার মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন।কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ হারুন অর- রশিদ, মোঃ খোকন মিয়া।
মহাসচিব আজম খান জানান, হিউম্যান রাইটস এক্টিভিটিস ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার পূর্বের কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় সে কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুততম  সময়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি করার লক্ষে বেলায়েত  সুমনকে দায়িত্ব দেয়া হয়েছে। অফিস সার্কুলার সূত্র-২২৫/২২। তারিখ- ৪ সেপ্টেম্বর ২০২২। কমিটির  চাঁদপুর জেলা শাখার সদস্যদের নতুন করে বায়োডাটা মহাসচিব বরাবর দ্রুত প্রেরণ করতে হবে এবং এর আগে এই জেলা শাখায় কারো নামে প্রতিষ্ঠানের কোনো আইডি কার্ড পূর্বে ইস্যু করা থাকলে তা বাতিল বলে গণ্য হবে। এবং বর্তমান জেলা  কমিটির সভাপতির  সাক্ষরে নতুন আইডি কার্ড যথা নিয়মে ইস্যু করতে হবে।
মহাসচিব আরও জানান,এ অঞ্চলের অসহায় ও নির্যাতিত নারী-পুরুষ তথা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, উপজাতি নির্বিশেষে সমভাবে আইনগত সাহায্য পেতে এবং মানবধিকার লংঘন জনিত যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে ভূমিকা পালন করবে উক্ত কমিটি।
বর্তমান কমিটির সভাপতি বেলায়েত সুমন পাটওয়ারী ২০০৪ সাল থেকেই মানবাধিকার সংগঠনের সাথে সম্পৃক্ত। ২০১২ সালে দ্য পিপলস রাইটস নামে একটি মানবাধিকার সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।২০১৭ সাল থেকেই হিউম্যান রাইটস এক্টিভিটিস ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হয়ে চাঁদপুর জেলায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বেলায়েত সুমন দৈনিক শেয়ার বিজ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।অপরদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফয়েজ আহমেদ সাংবাধিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
ফয়েজ আহমেদ বর্তমানে দৈনিক আজকের পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।