বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

হাইমচরে মাটি খেকো চক্রের ৮ সদস্য আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ২:৩৮ পিএম
হাইমচরে মাটি খেকো চক্রের ৮ সদস্য আটক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : চাঁদপুর হাইমচর ও বরিশাল সীমান্তবর্তী এলাকায় হাইমচর উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানে মাটি খেকো চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেলে পাঠানো হয়।
১৯ নভেম্বর বিকেল রাত ৮টায় উপজেলা সহকারি কমিশনার ভূমি (ম্যাজিস্ট্রেট) আব্দুল্লাহ আল ফয়সালের নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড ও হাইমচর কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন মধ্যচর ও বরিশালের হিজলা সীমান্ত এলাকায় ভেকু ও বল গেট ব্যবহার করে মাটি কাটার সময় ৮ জনকে আটক করা হয়।
আটককৃত ৩জনকে ৩ মাস, ২ জনকে ২মাস করে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়। ৩ জনকে ২হাজার টাকা করে ৬হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃতরা হলেন, পটুয়াখালি বাউপুল উপজেলার মদনপুরা গ্রামের খোরশেদ পাটোয়ারীর ছেলে মো. দুলাল (৬০),  বরগুনা জেলার আমতলি উপজেলার নাছনা পাডা গ্রামে রফিক গোরামির ছেলে জাকির হোসেন (১৯), বরিশাল জেলার বানাইপাড়া থানার মো. আবুল কালামের ছেলে মো. সোহেল (১৯), ফিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার হোগলপাতি গ্রামের সালামের ছেলে লোকমান (৩৫), বরগুনা জেলার সদর থানার মৃত আলি আকবরের ছেলে আতাহার (৫৫)।
উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল জানান, আমরা গত শুক্রবার বিকেলে হাইমচর উপজেলার মধ্যচরের হিজলা সীমান্তে অভিযান চালিয়ে মাটি কাটার সরাঞ্জমসহ ৮জনকে আটক করি।
আটকৃতদের মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে এবং ৩জনকে জরিমানা করা হয়েছে।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।