মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে শিক্ষা কর্মকর্তা ও ১৬ শিক্ষকের বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১২:৪৩ পিএম
মতলব উত্তরে শিক্ষা কর্মকর্তা ও ১৬ শিক্ষকের বিদায় সংবর্ধনা

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার শিক্ষা ও সহকারী কর্মকর্তা এবং ১৬জন শিক্ষকের বিদায় অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় অবসর জনিত কারনে উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুঁইয়া, বদলীজনিত কারনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়া ও ১৬ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

২৩ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার অলি উল্যাহ’র সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুঁইয়া, বিদায়ী সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহসানুজ্জামান লুলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বুলবুল, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল বাতেন প্রধান প্রমুখ।

বিদায়ী প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, মোতালেব মিয়া, হারুন অর রশিদ, আব্দুল ওহাব, রহমত আলী পাটোয়ারী, জামাল উদ্দিন, আব্দুল আজিজ।

বিদায়ী সহকারী শিক্ষক আব্দুল হান্নান, হাবিব উল্লাহ, ইয়াকুব আলী, শামসুল আলম, সেলিনা আক্তার, গীতা ভৌমিক, নাজনীন আক্তার, সিরাজুল ইসলাম।

Model Hospital

কর্মরত প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সুখরঞ্জন বিশ্বাস, আবুল খায়ের মোঃ বাহাউদ্দিন,মামুনুর রশিদ, কুলসুম আক্তার, আনিছুর রহমান, কোহিনুর আক্তার, নুর উদ্দীন, নূরে আলম ছিদ্দিকী, আলী আজম, সালমা পারভীন।

কর্মরত সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, শ্যামল কুমার বাড়ৈ, শাহ আলম, ফরিদ আহমেদ, আব্দুল হালিম, মাহফুজ মিয়া।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মাধ্যমেই একটি দেশ ও জাতি উন্নতির চরম শিখড়ে উত্তীর্ণ হতে পারে। শিক্ষাকে বাদ দিয়ে কোন কিছু সম্ভব নয়। তাছাড়া শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই আলোকিত দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হলে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মাদক, দুর্নীতি ও বাল্য বিবাহের বিরুদ্ধে সরকারের আন্দোলনে শরিক হয়ে দুর্নীতি, মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে শিক্ষকরা বলেন, উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মো. ইকবাল হোসেন ভূঁইয়া যোগদান করার পর থেকে তার সততা ও নিষ্ঠায় সকলে মুগ্ধ হয়েছেন। তিনি সকলের সাথে মিলেমিশে উপজেলার শিক্ষা কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছেন।

অনুষ্ঠান শেষে উপজেলার সকল শিক্ষকের পক্ষ থেকে তাকে’সহ সকল বিদায়ী অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।