শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বাড়ির আঙ্গিনা ও পতিত আবাদ জমিতে চাষাবাদ করতে হবে; জেলা প্রশাসক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১:৪৬ পিএম
বাড়ির আঙ্গিনা ও পতিত আবাদ জমিতে চাষাবাদ করতে হবে; জেলা প্রশাসক

মোঃ রাছেল : “এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে” মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কচুয়ায় কৃষক সমাবেশ ও বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার সকালে কচুয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব-উল-আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় তিনি বলেন, সরকার কৃষি খাতে ভর্তুকি দেওয়ায় কৃষকরা কৃষিকাজে উদ্বুদ্ধ হয়েছে বলে দেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের দেশের মানুষের পুষ্টির চাহিদা মিটাতে বসতবাড়ির আঙ্গিনা ও পতিত আবাদ জমিতে চাষাবাদ করতে হবে। তাহলে আমাদের খাদ্যের চাহিদা মেটাতে পরিপূর্ণ ভাবে সক্ষম হবো।

Model Hospital

তিনি আরো বলেন, সুস্থ হয়ে বেড়ে উঠার লক্ষ্যে আপনাদের সন্তানদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কাচ্চি বিরানি খেতে না দিয়ে দেশীয় শাকসবজি ও ফলমূল খেতে দিবেন। এতে করে আপনার সন্তানের পুষ্টির চাহিদা পূরন হবে। গড়ে উঠবে আপনাদের সন্তান মেধাবী হিসেবে। সকল রোগের জন্য ঔষধ সেবন করবেন না। কিছু কিছু রোগ আছে, খাওয়া-দাওয়ায় একটু সচেতন হলে ওইসব রোগ হবে না।

কেবল প্রেসক্রিপশান নিয়ে আরোগ্য লাভের উদ্দেশ্যে চিকিৎসকের নিকট থেকে প্রেসক্রিপশান নেয়া ছাড়াও তাদের কাছ থেকে পরামর্শ নিবেন, কোন কোন খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পুষ্টিকর খাবার পাওয়ার লক্ষ্যে আপনার বাড়ির আঙ্গিনার পতিত জমিতে শাকসবজি-ফল ফলাদির চাষ করবেন। একটুও জমি অনাবাদি রাখা যাবে না।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোফায়েল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, জাবের মিয়া, আনোয়ার সিকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা সার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার। কৃষকদের মাঝে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার ও আফাজউদ্দিন মানিক।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বমোট ৪ হাজার ৭শ ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনা বাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, খেসারির বীজ, হাইব্রীড ধান, বোরো (উফশী) ধান ও ৬০ মেট্টিকটন ৪শ ৫০ কেজি সার বিতরণ করেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।