শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ১১জন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১২:৪৩ পিএম
ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ১১জন আটক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার মোট ১১ আসামীকে আটক করেছে পুলিশ।

২৪ নভেম্বর রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নির্দেশে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলের সার্বিক তত্বাবধানে এস.আই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হোগলী এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী মোঃ মাসুমকে আটক করে এবং একই রাতে উপজেলার খাড়খাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী সোলেমান শেখকে এবং পশ্চিম ধানুয়া এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী শরীফ মিজিকে আটক করে।

একই সময় এস.আই মোঃ রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার উত্তর চাঁদপুর এলঅকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী শাহানারা বেগম (৫০)কে এবং একই রাত ধানুয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া সি-আর পরোয়ানাভুক্ত আসামী রাকিব মিজিকে আটক করে।

একই সময় এ.এস.আই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কড়ইতলী এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর পরোয়ানাভুক্ত আসামী মোঃ অহিদুল্লাহ মজুমদারকে আটক করে।

Model Hospital

একই দিনে এ.এস.আই মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার খাজুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর পরোয়ানাভুক্ত আসামী ইসমাইল হোসেনকে এবং একই রাতে রুস্তমপুর এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী মোঃ সৌরভ হোসেন প্রঃ জাকিরকে আটক করে।

একই সময় এ.এস.আই মোঃ আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রঘুনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী রাসেল গাজীকে আটক করে এবং একই সময় এ.এস.আই মোঃ শফিক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই মামলার ০২ জন জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী সুমন সরদার ও চঞ্চল খন্দকারকে আটক করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমাদের বিশেষ অভিযান পরিচালনা বিভিন্ন মামলার ১১ আসামীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital