বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৩:০৬ পিএম
মতলব উত্তরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা কেন্দ্রীয় মসজিদের ওজুখানার পাশে কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর মতলব উত্তর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ছেংগারচর পৌরসভার কলাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদের

ওজুখানার পাশে কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের পরনে হলুদ নেভি ব্লু শার্ট ও ছাপা লুঙ্গি ছিলো।

Model Hospital

আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় শনাক্ত করতে পারছেন না।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান ওসি মো. মহিউদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital