বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মিলন মাহমুদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৩:১১ পিএম
মতলব উত্তর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মিলন মাহমুদ

মনিরুল ইসলাম মনির : পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে মতলব উত্তর থানা বার্ষিক পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ পিপিএম (বার)।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার মতলব উত্তর থানায় পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। এরপর মতলব উত্তর থানা পুলিশের চৌকস দল পুলিশ সুপার-কে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

এদিকে তিনি থানা কম্পাউন্ড ঘুরে দেখেন। থানার অফিস, অফিসার ও ফোর্সদের থাকার ব্যারাক, মেস-ডাইনিং, পরিস্কার-পরিচ্ছন্নতা দেখে উক্ত বিষয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও থানায় রুজুকৃত মামলা ও আইন-শৃঙ্খলা বিষয়ে খোঁজ-খবর নেন এবং অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করে তাদের সুযোগ-সুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Model Hospital

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী ডা. আফসানা শর্মী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন, থানা পুলিশের উর্ধ্বতন অফিসার ও সদস্যবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital