বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৩:৩৫ পিএম
মৈশাদীতে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যকে সংবর্ধনা
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী ও ১নং ওয়ার্ড (চাঁদপুর সদর) এর নবনির্বাচিত সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটওয়ারীকে সংবর্ধনা দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, আমি চলতি পরিষদটি একটু ভিন্ন আঙ্গিকে চালিয়ে নিতে চাই। জেলা পরিষদের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কাজ করে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। স্মার্ট বাংলাদেশের সাথেও স্মার্ট হবে চাঁদপুর জেলা ও এই মৈশাদী ইউনিয়ন।  বিগত ৫ বছরে সারা দেশের মধ্যে চাঁদপুর জেলা পরিষদ উন্নয়নে একটি রোড মডেলে রুপান্তরিত হয়েছে।
সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই আগামীতেও। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়েছেন সেজন্য মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করি। সেই সাথে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কে ভোট দিল আর না দিল ঐটা এখন আর বিবেচ্য বিষয় না। ১২’শ ৬৮ জন ভোটার কিন্তু আমরা এক পরিবারের হয়ে গেলাম। তাই এই চলতি পরিষদে আমি আপনাদের জন্য কাজ করবো আর আপনারা কাজ করবেন আপনাদের ভোটারদের জন্যে। আমি বেঁচে থাকলে আগামী ৫ বছর জরুরি কোন সমস্যা না থাকলে আমাকে পরিষদেই পাবেন। আপনারা আপনাদের সমস্যা নিয়ে যাবেন।
ইউপি সচিব শংকর আচার্য্যের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সংবর্ধিত অতিথি জেলা পরিষদের ১নং ওয়ার্ড (চাঁদপুর সদর) এর নবনির্বাচিত সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটওয়ারী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, মৈশাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুল গনি জিলন।
চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ১নং ওয়ার্ড চাঁদপুর সদরের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ও সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন পরিষদে আগমন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, ইউপি সচিব শংকর আচার্য্যসহ সকল সদস্য।
মোহাম্মদ জাবের হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈশাদী বীর প্রতীক মমিন উল্ল্যাহ একাডেমির অধ্যক্ষ জালাল উদ্দিন চৌধুরী, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোঃ সোহরাব খান, ২নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন রাজু বেপারী, ৪নং ওয়ার্ডের মোঃ মানিক গাজী, ৫নং ওয়ার্ডের মোঃ খোকন বেপারী, ৬নং ওয়ার্ডের শরীফ সর্দার, ৭নং ওয়ার্ডের রাশেদ ঢালী, ৮নং ওয়ার্ডের আল আমিন খান উজ্জল, ৯নং ওয়ার্ডের ফারুক সরকার, সংরক্ষিত মহিলা ১নং ওয়ার্ডের রহিমা বেগম, ২নং ওয়ার্ডের নিলুফা বেগম ও ৩নং ওয়ার্ডের জাহেদা বেগম, মৈশাদী তালতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিজি, ইউনিয়ন কৃষি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’