বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঘাসিরচর সর্বসেবা সংগঠনের উদ্যোগে ওয়াজ মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১২:২৬ পিএম
ঘাসিরচর সর্বসেবা সংগঠনের উদ্যোগে ওয়াজ মাহফিল

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর সর্বসেবা সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে ঘাসিরচর বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বয়ান রাখেন, সু-মধুর কন্ঠস্বর, তরুণ বক্তা, মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা হাবিবুর রহমান ক্বাফী।

বিশেষ বক্তার বয়ান রাখেন- দূর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা হাফেজ খালেদ সাইফুল্লাহ ও ছেংগারচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম জিহাদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোজ্জাফর হোসেন শিকদার ও পরিচালনা করেন – ষাসিরচর বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ।

Model Hospital

উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মো. রাশেদুল হাসান (চাঁদ)। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব দেলোয়ার হোসেন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান সরকার দুলাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজ সেবক নূরে আলম শিকদার, ঘাসিরচর সর্বেসেবা সংগঠনের সভাপতি আবুল কাসেম প্রধান,সহ সভাপতি সজিব মিয়াজি পিন্টু, সাধারণ সম্পাদক সুজন মিয়াজি, ধর্ম বিষয়ক সম্পাদক শামিম মিয়াজী, সদস্য এম রাসেল রহমান, অন্যান্য সদসয়সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital