বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় ছিনতাই করে ফেরার পথে জনতার হাতে অস্ত্রসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ২:২৬ পিএম
মহামায়ায় ছিনতাই করে ফেরার পথে জনতার হাতে অস্ত্রসহ আটক ১
মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মহামায়ায় রাতের আধারে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহামায়া বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ জুলহাস মিজি এবং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার লাখি বেগমের দুই ছেলে সজিব মিজি ও সাগর মিজি দোকান বন্ধ করে বাজারের পশ্চিম দিকে মান্দারী এলাকায় হেটে হেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এসময় একটি মোটরসাইকেল নিয়ে তিন ছিনতাইকারী তাদেরকে লক্ষ্য করে পিছু নেন। কিছুদূর যাওয়ার পর আড়িবাড়ি নামক এলাকায় আসলে ডাকাত সদস্যরা মোটরসাইকেল নিয়ে ব্যবসায়ীদের গতিরোধ করে বিভিন্ন দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলেন।
ব্যবসায়ীদের কাছে যা আছে দিয়ে দেয়ার জন্য বললে কথা কাটাকাটির এক পর্যায়ে সাগরকে নিয়ে মাটিতে পড়ে যান ডাকাত দলের একজন। পরে সজিব ও সাগরের কাছে থাকা দুইটি স্মার্ট ফোন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে ওঠার সময় পাশে থাকা একটি কাঠ দিয়ে পেছনের জনকে আঘাত করতে থাকলে আর উঠতে পারেন নি একজন। এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে কুচুয়া এলাকার জুলহাস প্রকাশ আরিফ (৩৫) নামে একজনকে আটক করেন।
পরে চাঁদপুর সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ছিনতাইকারী আরিফকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। ভুক্তভোগী সজিব মিজি ও সাগর মিজি বলেন, আমরা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় সাধারণভাবেই তাদেরকে দেখতে পাই। আমরা কোন গুরুত্ব না দিয়ে কিছুদূর যাওয়ার পর তারা আমাদের সামনে এসে মোটরসাইকেল থামিয়ে অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যাওয়ার সময় পেছনের জনকে কাঠ দিয়ে আঘাত করলে আর উঠতে না পারায় অন্য দু’জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকালে সজিব নামে একজনকে রাম দা দিয়ে পিঠে কোপ দিলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় যান। শাহমাহমুদপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য লাখী বেগম বলেন, প্রতিদিনের ন্যায় আমার ছেলেরা রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় ছিনতাইকারীরা তাদেরকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যান এবং তাদের দলের একজনকে আটক করেন স্থানীয় জনতা।
এর আগে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামের মশিউর রহমান মিশন নামে এক ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে জমজমিয়া ব্রিজ এলাকায় তার কাছে থাকা একটি স্মার্ট ফোন ও নগদ টাকা নিয়ে যান একই চক্র।
খবর পেয়ে আসা শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, এ চক্রের সদস্যরা খুবই দুষ্ট প্রকৃতির লোক। তারা রাতের আধারে সড়কে চলাচলকারী পথচারীদের নিরবস্থানে জিম্মি করে সবকিছু নিয়ে যায়। তেমনি করেছে সজিব মিজি ও সাগর মিজির সাথে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারী চক্রের এক সদস্যকে স্থানীয়রা আটক করলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। আটক ব্যক্তির বাড়ি কচুয়া থানা এলাকায় ও পালিয়ে যাওয়া দুজনের মধ্যে একজনের বাড়ি চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলায়। তাদের সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’