বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেষ মুহুর্তে জমে উঠেছে ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ২:৫৮ পিএম
শেষ মুহুর্তে জমে উঠেছে ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচন

এস. এম ইকবাল : আর মাত্র ১দিন পরে সোমবার ২৮ ই নভেম্বর অনুষ্ঠিত হবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচন। শেষ মুহুর্তে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে ইউনিয়নের প্রতিটি এলাকা। মানুষের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ।

অন্যদিকে এলাকার ভোটাররাও যেন অতীতের হারানো জৌলুস ফিরে পেয়েছেন। এতেই করে এই নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনের প্রচার-প্রচারণা। সরগরম হাট-বাজার থেকে শুরু করে এলাকার অলিগলি ব্যানার- ফ্যাস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাড়া-মহল্লা চোষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

অন্যদিকে সাধারণ সদস্য প্রার্থী ও সংরক্ষিত নারী প্রার্থী ও সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৭ জন, তাদের মধ্যে মোহাম্মদ হোসেন মিন্টু (নৌকা), হুমায়ুন কবির কাজী (ঘোড়া), হোসেন আহাম্মদ রাজন (আনারস), রমজান আলী খান (চশমা), ফারুক মিয়াজি (টেলিফোন), কাজী ইকবাল হোসেন পিন্টু (মোটরসাইকেল), মাওলানা হেলাল উদ্দিন (হাতপাখা) প্রতিকে নির্বাচন করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৫০ ও সংরক্ষিত সদস্য পদে ১২জন প্রার্থী অংশ নিয়েছেন।

এদিকে এ নির্বাচনকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। অপরদিকে সমর্থকদের ওপর হামলা, ভয়ভীতি, ও বিভিন্ন অভিযোগের পরেও মাঠে ভোটারদের কাছে ভোট চাইছেন স¦তন্ত্র প্রার্থী ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হোসেন আহাম্মদ রাজন ও সাবেক চেয়ারম্যান রমজান আলী খান।

Model Hospital

অন্যদিকে ভোটের লড়াইয়ে মাঠে থাকলেও নিরবে নিভৃতে ভোটারদের দারস্থ হচ্ছেন স¦তন্ত্রের ব্যানারে বিএনপির তিন প্রার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহাম্মেদ মিয়াজি ও বিএনপি নেতা কাজী ইকবাল হোসেন পিন্টু। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা হেলাল উদ্দিন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। এই নির্বাচনে প্রথমবারের মতো ২০ হাজার ৩’শ ৩০ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট প্রদান করবেন।

মো. সেলিম, মাসুদুর রহমান ও নাছির উদ্দিন নামে তিন ভোটার জানান, ভোট আসলে প্রার্থীদের আনা-গোনার কমতি থাকে না। ভোট শেষ হলেই তাদের দেখা পাওয়া যায় না। প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে, সে মোতাবেক কাজ করে না। তারা নির্বাচনের পর সব ভুলে যান।
পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী আবু বকর ছিদ্দিক জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলাবাহিনী সদস্যদের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

হাজীগঞ্জে অপরাধী আটকের নামে প্রবীণকে মারধরের ঘটনায় হামলাকারীদের শনাক্তের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম
হাজীগঞ্জে অপরাধী আটকের নামে প্রবীণকে মারধরের ঘটনায় হামলাকারীদের শনাক্তের নির্দেশ আদালতের

চাঁদপুরের হাজীগঞ্জে অপরাধী আটকের নামে আইন নিজের হাতে তুলে নিয়ে এক প্রবীণ ব্যক্তিকে মারধর ও হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করে তাঁদের বিস্তারিত ঠিকানা সংগ্রহ এবং সাক্ষীদের তালিকা প্রস্তুত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস মুজাহিদুর রহমান।

হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলাখাল বাজারে এক প্রবীণ ব্যক্তিকে ‘ইয়াবা কারবারি’ আখ্যা দিয়ে মারধরের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি আদালতের নজরে এলে ভিডিও ও ছবি পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের নির্দেশ দেওয়া হয়।

আদালতের আদেশে বলা হয়েছে, একটি নিউজ পোর্টালের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, বলাখাল বাজারের একটি মুদিদোকানে থাকা এক প্রবীণ ব্যক্তিকে কয়েকজন তরুণ ইয়াবা কারবারের অভিযোগে চড়-থাপ্পড় ও মারধর করছেন। ভিডিওতে এক তরুণের হাতে ইয়াবাসদৃশ বস্তু দেখা যায়। পরে ওই বস্তু প্রদর্শন করে মুঠোফোনে এক পুলিশ কর্মকর্তাকে বিষয়টি জানানোর দৃশ্যও রয়েছে।

ভিডিওতে থাকা কথোপকথনের ভিত্তিতে ওই প্রবীণ ব্যক্তিকে হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর বলাখাল ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজাম কাজী বলে প্রতীয়মান হয়েছে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা কোনো প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলেও আদেশে বলা হয়েছে।

Model Hospital

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক-সংক্রান্ত অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি বা আটক করার ক্ষমতা ব্যক্তিগত নাগরিকের নেই। ভিডিও পর্যালোচনায় কয়েকজন তরুণ ওই প্রবীণ ব্যক্তির দোকানে বেআইনিভাবে প্রবেশ করেছেন বলেও প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩ ও ৫০৬ ধারায় অপরাধের বিষয়টি বিবেচনায় এসেছে।

আদেশে আরও বলা হয়, কোনো ব্যক্তিকে অপরাধের সন্দেহে বেআইনি জনতার মাধ্যমে আটক করে মারধর করা ‘মব কালচারের’ গুরুতর উদাহরণ। এ ধরনের ঘটনায় নাগরিকের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ও জড়িত।

উচ্ছৃঙ্খল তরুণ ও কিশোরগ্যাংয়ের বেআইনি কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আইন প্রয়োগের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে আদালতের আদেশে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের কথা বলা হয়েছে।

আদেশ অনুযায়ী, ঘটনাস্থলে অনুপ্রবেশকারী ও হামলাকারীদের শনাক্ত করে তাঁদের বিস্তারিত ঠিকানা সংগ্রহ এবং সাক্ষীদের তালিকা প্রস্তুত করে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেলকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সময়সীমার মধ্যে ওই ঘটনায় কিশোরগ্যাংয়ের হাতে আটক প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে কথিত মাদক উদ্ধারের অভিযোগে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা আদালতকে জানাতে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের এ নির্দেশের পর ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ ও পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।