বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আবারও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩, দুইদিনে প্রাণ গেল ৫ জনের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৩:১৫ পিএম
মতলব উত্তরে আবারও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩, দুইদিনে প্রাণ গেল ৫ জনের
মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় শনিবার রাত সাতটার দিকে আবারো সড়ক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও ট্রলিগাড়ীর একজন হেলপার নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুইদিনে মতলব উত্তরে প্রাণ হারালেন ৫ জন।
জানা গেছে, শনিবার রাত ৭ টার দিকে বেলতলী থেকে শান্ত মিয়াজী (২৫), মোঃ রাশেদ (২৪) ও তানভীর (২০) মোটরসাইকেল যোগে উপজেলার খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। হাপানিয়া ভুইয়া বাড়ির দিকে গেলে বেরীবাঁধের সড়কে মালবাহী ট্রলি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় তিন মোটরসাইকেল আরোহী ও ট্রলির হেলপার সেলিম মিয়া (৩০)  গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহী মোঃ রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শী হৃদয় হোসেন বলেন, হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে। সাথে সাথে রাশেদের মৃত্যু হয় আর বাকিদেরকে ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদারের নেতৃত্বে আহতদের হাসপাতালে নিয়ে আসি।
এদিকে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাটি রসুলপুর নামক স্থানে দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন ও সালাউদ্দিন নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ২৪ ঘন্টার ব্যবধানে ৫ জনের মৃত্যুতে মতলব উত্তরে আতংক সৃষ্টি হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital