শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজ শাহরাস্তি পৌর আ’লীগের সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৯:৩২ এম
আজ শাহরাস্তি পৌর আ’লীগের সম্মেলন
মোঃ  মাসুদ রানা : আজ শাহরাস্তি পৌর আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
রোববার সকাল ১০টায়  উপজেলার মেহের ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনের উদ্বোধন করবেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।
এছাড়া উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। উক্ত অনুষ্ঠান সঞ্চালনার এবং সার্বিক দায়িত্বে থাকার কথা রয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আলীগের  সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।
সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যায়। দির্ঘদিন পর শাহরাস্তি পৌর আলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় পৌর এলাকাসহ উপজেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে।
এদিকে শাহরাস্তি পৌর আলীগের বর্তমান আহবায়ক পৌর মেয়র হাজী আঃ লতিফ কোন পদে প্রার্থী না হওয়ায় নতুন নেতৃত্ব সভাপতি পেতে যাচ্ছে পৌরসভা আ’লীগের কর্মী সমর্থকরা।
সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, তার প্রতিদ্বন্দ্বী পৌর আলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন।
এছাড়া সভাপতি পদে আর কারও নাম শুনা যায়নি। সাধারণ সম্পাদক পদে লড়বেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মাহবুব আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর বাহার উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আঃ মান্নান ব্যাপারী।
এদিকে ইত পূর্বে পৌর আলীগের ১২টি ওয়ার্ড সম্মেলন সফল ভাবে সম্পন্ন হয়েছে।
এছাড়া আগামী ২৮ শে নভেম্বর একই মাঠে উপজেলা আলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital