শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বিজয়ী’র উদ্যোগে ৫০ জন নারীকে ফ্রি ফ্লোরাল জুয়েলারী প্রশিক্ষন প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১:০৩ পিএম
বিজয়ী’র উদ্যোগে ৫০ জন নারীকে ফ্রি ফ্লোরাল জুয়েলারী প্রশিক্ষন প্রদান
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ৫০ জন নারীকে ফ্রিতে ফ্লোরাল জুয়েলারী এর বেসিক প্রশিক্ষন করানো হয়।
অদ্য ২৭শে নভেম্বর রবিবার  বিকাল ৩ ঘটিকায় চাঁদপুর সাহিত্য একাডেমীতে চাঁদপুরে নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে চাঁদপুরের প্রথম সরকার নিবন্ধিতিত ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষন প্রদান করেন।
বেসিক কোর্সটি প্রশিক্ষন প্রদান করেন ইউ এইচ ফ্যাশন এর ব্যবস্থাপনা পরিচালক ও বিজয়ী  এর ট্রেজারার উম্মে হানী।
বিজয়ী” এর উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সভাপতিত্বে পরিচালনা করেন বিজয়ীর মডারেটর তাহমিনা মীম।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান আজকের ট্রেইনার উম্মে হানী এবং উপস্থিত ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- তানিয়া খান আরও বলেন করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। আলহামদুলিল্লাহ বিজয়ী দীর্ঘ ২ বছর নারীদের জন্য কাজ করে সরকারি নিবন্ধিত হয়েছে। ডিসেম্বরে আমাদের এ্যাওয়ার্ড পোগ্রাম সফল করতে সবার সহযোগিতা ও পরামর্শ চাই, আর এই ট্রেনিং গুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে যারা সার্বিক ভাবে সহযোগিতা করছেন তাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিজয়ী ফেইসবুক গ্রুপের ৬০০০+ সদস্য করার জন্য বিজয়ী এর সকল কর্মকর্তা ও একটিভ সদস্যদের।
এ সময় উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন -শান্তা ইসলাম, পিয়ারা বেগম, জান্নাতুল ফেরদৌস মিম, সুমাইয়া আক্তার, প্রিয়া রায়,  নিপা সাহা,  মাইশা আক্তার, মুনিয়া আক্তার,  সাথী আক্তার,  সুবর্ণা সুলতানা,  ইতি আক্তার, আর্নী আফরোজ শর্মী, ফারহানা জাহান সিফা,  ফাতেমা আক্তার, রিংকি হাওলাদার,  মেহজাবিন মারিফা, নুসরাত জাহান,তানজিলা জাবা,মুশফিকা পাটোয়ারী, পূজা মনি দাস,নুসরাত জাহান সোহানা,তৃষা ভৌমিকা,রোকসানা বেগম, উম্মে হাবিবা, সাদিয়া আক্তার সুলতানা, মরিয়ম আক্তার, কাশনুর কবির রিয়া, উম্মে তাসলিমা, জান্নাত আঃ( লিলি), রোকসানা আক্তার, ঘুমাইয়া, শান্তা আক্তার, সুলতানা দিল আফরোজা, আফসানা আক্তার, তানিয়া আক্তার, রেহানা ঝুমুর, সুমাইয়া জুই,ফাতেমা, মনিরা আক্তার, সামিয়া, ইসরাত জাহান,শারমিন আক্তার, মিথিলা আক্তার, সুচনা আক্তার, তাসলিমা বেগম,মরিয়ম আক্তার, উম্মে খাদিজা, বাসনাআক্তার শেফা,জান্নাতুল মরিয়ম, জিদনী,শাহনাজ বেগম,তন্নি আফরিন, সালমা আক্তার, ফাতেমা বেগম,সীমা খান,চয়নিকা ওসমান,হালিমা আক্তার নীলা,সালেহা আক্তার, তাহমিনা মীম,তানজিলা রহমান ইলা,সামিয়া খান, ফাতেমা খন্দকার কাসপি, আফসানা খন্দকার বিথি, জাহানারা খন্দকার নেহা, সালমা খন্দকার পুষ্প। বিজয়ীর মডারেটর কবি ফয়েজ খান, সালাউদ্দিনসহ  সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।