বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ শাহরাস্তি উপজেলা আ’লীগের সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৪:২৩ পিএম
আজ শাহরাস্তি উপজেলা আ’লীগের সম্মেলন
মোঃ মাসুদ রানা : আজ সোমবার শাহরাস্তি উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৯ বছর এ সম্মেলনকে ঘিরে কর্মী সমর্থক নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
সকাল ১০টায় শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন, চাঁদপুর জেলা আ’লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় আলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিদ রায় নন্দী, কেন্দ্রীয় আলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি উপস্থিত  থাকবেন।
প্রধান বক্তা হিসেবে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপজেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার।
সম্মেলন সফল করতে উপজেলা আ’লীগের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু এ প্রসঙ্গে বলেন, কেন্দ্রীয় নেতাদের বরণ করে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে মেহের ডিগ্রি কলেজ মাঠে বিশাল প্যান্ডেল নৌকার আকৃতিতে বিশাল স্টেজ সাজানো হয়েছে। ব্যানার ফেস্টুনে  সাজানো হয়েছে মাঠ।দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনকে ঘিরে নেতাকর্মী সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে। কর্মীদের প্রত্যাশা আগামী দিনের  নেতৃত্ব, নতুন ভাবে শাহরাস্তি উপজেলা আলীগকে নতুন করে ঢেলে সাজাবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’