বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে চাঁদপুরে আঞ্চলিক ইজতেমা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১:৩৭ পিএম
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে চাঁদপুরে আঞ্চলিক ইজতেমা
সাইদ হোসেন অপু চৌধুরী : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিনব্যাপী চাঁদপুরে আঞ্চলিক ইজতেমা।
শনিবার দুপুরে কাকরাইলের মুরব্বি মাওলানা মোহাম্মদ উল্লাহ হেদায়েদী বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ সময় সারাবিশ্বের মুসলিম উম্মাহর জন্য হেদায়েত কামনাসহ দুনিয়া ও আখেরাতের কল্যানের জন্য দোয়া কামনা করা হয়।

গত বৃহস্পতিবার বাদ ফজর চাঁদপুর শহরের পুরাণবাজার স্টার আলকায়দ জুট মিল মাঠে আম বয়ানের মাধ্যমে তিনদিনব্যাপী তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এতে আয়োজকরা ওই মাঠে লাখ লোকের সমাগমের জন্য সব ধরনের আয়োজন করেন। এতে চাঁদপুর পৌরসভার সহযোগিতায় সেখানে পানি ও বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করেন।

তাবলীগ জামাতের জেলা আমীর মাওলানা আব্দুর রশিদ বলেন,বিশ্ব ইজতেমাকে ঘিরে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন,রাজনৈতিক ও জনপ্রতিনিধিসহ আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্বক সহযোগিতা করেন। ঢাকার কাকরাইলের মুরব্বি হেদায়েতী বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন।

এতে ভারত,ইন্দোনেশিয়,শ্রীলঙ্কা,মালেয়শিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিদেশী মেহমানসহ জেলার প্রায় লক্ষাধিক মুসল্লি অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital