বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার ঠাঁই হলো চারে, আনারসের জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ২:১৪ পিএম
ফরিদগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার ঠাঁই হলো চারে, আনারসের জয়

এস এম ইকবাল : ফরিদগঞ্জের পাইপাড়া দক্ষিন ইউপি নির্বাচনে নৌকার ঠাঁই হলো চারে। স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নৌকার চেয়ে ২১৮১ ভোট বেশি পেয়ে নির্বাচি হয়েছেন।

২৮ নভেম্বর সোমবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ওই ইউনিয়নের ১২৭৭৬ জন ভোটর ভোট প্রয়োগ করেন। পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবশেষে স্বতন্ত্র প্রার্থী রাজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতীক বরাদ্ধের দিন দুই ধপা তার উপর হামলা করে তরুণ এই প্রার্থীকে আলোচনায় এনে দিয়েছেন নৌকা প্রার্থীর অতি উৎসাহি সমর্থকরা। সকল প্রতিবন্ধকতা এড়িয়ে সর্বকনিষ্ট এই প্রার্থী পেলেন সর্বোচ্ছ ভোট। তিনি ৩৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মো.হুমায়ুন কবির পেয়েছেন ২৬৩৪ ভোট।

এটাই ফরিদগঞ্জে প্রথম ইভিএম ভোট। ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে ২০ হাজার ৩শ ৩০টি ভোট। এর মধ্যে কাস্টিং ভোট হয়েছে ১২ হাজার ৭শ ৭৬ টি, বাতিল হয়েছে ৪১ টি। এখানে শতকরা প্রায় ৬৩ পার্সেন্ট ভোট পড়েছে।

৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌক প্রতীকের প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পেয়েছেন ১৩৮৮ টি, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কাজী (ঘোড়া) ২৬৩৪ টি, মো. ফারুক আহমেদ (টেলিফোন) ২৫৩৩, হোসাইন আহমেদ রাজন শেখ (আনারস) ৩৫৬৯ ভোট, সাবেক চেয়ারম্যান রমজান আলী খান (চশমা) ৩০৫ ভোট, ইসালামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. হেলাল উদ্দিন (হাতপাখা) ১২৫০ ভোট, কাজী ইকবাল হোসেন পিন্টু (মটর সাইকেল) ১০৫৬ ভোট পেয়েছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।