মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী ও অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বে 

ঘোড়া মার্কার সমর্থনে চাঁদপুরে বিশাল মিছিল ও গণসংযোগ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ১২:২৪ এম
ঘোড়া মার্কার সমর্থনে চাঁদপুরে বিশাল মিছিল ও গণসংযোগ
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের ঘোড়া মার্কার সমর্থন জানিয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী ও অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বে চাঁদপুর শহরে যাবত কালের সেরা শোডাউনসহ মিছিল ও গণসংযোগ করা হয়।
গতকাল ১৬ মে বৃহস্পতিবার দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শহরের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল নতুন বাজারস্থ ল- প্লাজার সন্মুখে এসে জড়ো হয়।এরপর বাদ আছর উক্ত অফিস সন্মুখ থেকে বিশাল মিছিল বের হয়।
এসময় মিছিলটি শহরের ছায়াবানী মোরো, চিত্রলেখা, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শপথ চত্বর, জেএমসেন গুপ্ত রোড হয়ে , জোর পুকুর পাড় মোড়ে গিয়ে উক্ত মিছিলটি শেষ হয়।
মিছিলে প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মীদের ঘোড়া ঘোড়া মুহু মুহু শ্লোগানে পুরো শহর মুখরিত হয়ে উঠে।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, আতাউর রহমান পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি, পারভেজ করিম বাবু,
পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলর সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আরিফ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবারের চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এ যাবত কালের সেরা শোডাউন বা ঘোড়ার মিছিল বলে জানান শহরের উৎসুক জনতা।

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital