বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, পাশের হার ৯৭%

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৩:০৩ পিএম
এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, পাশের হার ৯৭%
গাজী মোঃ মহসিন : সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। এবারের এসএসসি পরীক্ষায় মোট ১৩৮ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৩৫ জন ছাত্র/ছাত্রী পাশ করেছে।
পাশের হার ৯৭%, এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪ জন, এ ৪৪ জন, এ- ২৮ জন, বি ৩১ জন, সি ১৮ জন। ১৯৯৭ সাল থেকে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে জিএসসি ও এসএসসি পরীক্ষায় বরাবরের মতো এবারও সাফল্য জনকভাবে ফলাফল অর্জন করেছে বিদ্যালয়টি।
বিদ্যালয় সাফল্য ফলাফল অর্জনকারী ১৪ জন জিপিএ ৫ সহ সকল কৃতি শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠিাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুর হক শোয়েব ও বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী।

সে সাথে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষক বৃন্দ ম্যানিজিং কমিটির সদস্য বৃন্দ ও সর্বপরি এলাকাবসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা। ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।