শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনাই দেশকে খাদ্য ও বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করেছে; শাহরাস্তিতে হানিফ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৩:১৫ পিএম
শেখ হাসিনাই দেশকে খাদ্য ও বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করেছে; শাহরাস্তিতে হানিফ
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে  উপজেলা আ’লীগের  এি-বার্ষিক সম্মেলন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ।
সোমবার (২৮-নভেম্বর) পৌর শহরের মেহের ডিগ্রী কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এতে  প্রধান অতিথি হিসেবে আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি উপস্থিত থেকে বক্তব্য বলেন. আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায়।
বিএনপি’র সময় ৬০ লক্ষ মে: টন খাদ্য ঘাটতি ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে অবস্থা থেকে দেশকে উত্তরণ করে দেশ খাদ্য  স্বয়ংসম্পূর্ণ করেছে। বিএনপি’র আমলের সার-বিজ নিয়ে সংকট থাকলেও বর্তমানে সে অবস্থানে নেই। ওই সময় হাওয়া ভবনের দুর্নীতিতে দেশ পাঁচবার চ্যাম্পিয়ন, বাংলা ভাই জঙ্গিবাদ উত্থান,তারেক রহমান লন্ডন বসে ট্যাগ ব্যাগ বাংলাদেশ বলছে। বাংলাদেশ কখনোই আর পিছনে ফিরে যাবেনা।
তিনি যে প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ করছেন তাও বাংলার মানুষ আর দেখতে চায় না। বিএনপি’র আমলে অন্ধকারাচ্ছন্ন দেশ আজ আলোকিত, অথচ বিএনপির নেতা মির্জা ফখরুল ঢাকা পল্টনে লাইটের নিচে হারিকেন নিয়ে বসে আন্দোলন করছে। জেটি হাস্যকর ও লজ্জাজনক। তিনি বৈশ্বিক করোনা ও রাশিয়ার ইউক্রেন যুদ্ধ ইসু টেনে রিজার্ভ ঘাটতি প্রসঙ্গে বলেন। বিগত বিএনপি সরকারের সময় ৩.৫ বিলিয়ন ডলার রিজাব ছিল। বর্তমানে বিভিন্ন দাতা সংস্থার হিসেবে ৩৯ বিলিয়ন ডলার রিজার্ভ মজুত থাকলেও ব্যাংকে ২৯ বিলিয়ন ডলার রয়েছে। যা আমরা ৪৮ বিলিয়ন ডলার উন্নতি করেছিলাম ।
অথচ বিএনপি ভুল তথ্য দিয়ে মিথ্যাচার করছে। তাদের সময় জনগণের মাথাপিছু আয় ৬শ’ ডলার আজ সেটি ২ হাজার ৯শ ডলারের উন্নতি হয়েছে। খালেদা জিয়া দন্ড মাথায় নিয়ে আজ শেখ হাসিনার মানবতা বাসায় থাকতে দিয়েছেন।
আর মির্জা ফখরুল সাহেব বলছেন, তাদের নেতা কর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে। বিএনপির সময় আমাদের ২৬ হাজার নেতা কর্মীর হত্যা করেছে। ১০ হাজার মা বোনের ইজ্জত নষ্ট করেছে। তিনি এক পর্যায় জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন। সম্প্রতিকালে বিএনপি আন্দোলন নিয়ে তিনি বলেন বাড়াবাড়ি করলে বিএনপি জামাতকে পাকিস্তান পাঠানো হবে। পরিশেষে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রোড ম্যাপ বাস্তবায়নে ২০৩১ সালে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনে নেতৃত্ব দিতে পারে এমন ব্যক্তিকে কাউন্সিলের নেতৃত্ব প্রদান করবেন। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ সমৃদ্ধ হবে। পরে তিনি হাজীগঞ্জে শাহরাস্তি সাংসদ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ও চাঁদপুর জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয়  সংসদের হুইপ, কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিদ রায় নন্দী, কেন্দ্রীয় আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ,সম্মানিত অতিথি  হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, সাবেক সাংসদ, চাঁদপুর  আ’লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভুঁইয়া, সাবেক সাংসদ বেগম  নুরজাহান মুক্তা,সম্মেলনের  শুভ উদ্বোধন করেন, চাঁদপুর জেলা আ’লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া, প্রধান বক্তা চাঁদপুর জেলা আলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি, শাহরাস্তি সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক মনজুর আহমেদ, যুগ্ন সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের পাটওয়ারী বাচ্চু, আওয়ামী মহিলা যুবলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী  শেফালী, হাজীগঞ্জ  উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু।
উল্লেখ্য, সম্মেলনে সাবেক উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুকে সভাপতি উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ারকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয় ।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।