শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রোনালদোর ভক্ত ইউপি সদস্য মাশরাফি মাসুদ, প্রিয় দল পর্তুগাল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১:১৮ পিএম
রোনালদোর ভক্ত ইউপি সদস্য মাশরাফি মাসুদ, প্রিয় দল পর্তুগাল

মতলব উত্তর ব্যুরো : পুরো পৃথিবী যখন বিশ্বকাপ নিয়ে ব্রাজিল আর আর্জেন্টিনায় বিভক্ত, তখন পর্তুগালের সমর্থক সারিতে রয়েছেন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাশরাফী মাসুদ। আর দলটির অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত তিনি। পাশাপাশি বিশ্বকাপের মতো আয়োজন পরিবার-পরিজন আর প্রতিবেশীদের নিয়ে উদযাপনের দারুণ একটি উপলক্ষ বলেও মনে করেন মাশরাফী মাসুদ।

বিশ্বকাপ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তরুণ জনপ্রতিনিধি মাশরাফি মাসুদ বলেন, আমার পছন্দের ফুটবল দল হচ্ছে পর্তুগাল। আর প্রিয় খেলোয়াড় সিআর-৭ (ক্রিশ্চিয়ানো রোনালদো)। ফুটবলপ্রেমীদের বেশিরভাগই হয়তো আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক, কিন্তু আমি পর্তুগালের।

বিশ্বকাপ ফুটবলের আসরে পরিবার-পরিজন, বন্ধু বান্ধব আর প্রতিবেশীদের সঙ্গে সামাজিক বন্ধন বাড়াতে বেশ ইতিবাচক ভূমিকা পালন করে বলে মনে করেন তিনি।

মাশরাফি মাসুদ আরো বলেন, আমাদের এলাকায় প্রতি বিশ্বকাপে প্রজেক্টর দিয়ে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। সে খেলা দেখতে আমরা বন্ধু বান্ধব সবাই একত্র হই। এতে করে এলাকার সবার সঙ্গে যোগাযোগ হয়। আমি এবার ইউপি নির্বাচনে কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের সদস্য হয়েছি এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছি।

Model Hospital

তাই আগের থেকে একটু ব্যস্ত থাকি। তাই হয়তো আশপাশের মানুষদের সঙ্গে আমাদের যোগাযোগ কমে গেছে। কিন্তু এ বিশ্বকাপের কারণে দিনশেষে সবাই আবার একত্র হই। বিশ্বকাপে আমারা বন্ধু বান্ধব আবার সেই পুরোনো দিনে ফিরে যাই। একেক বন্ধু একেক দল সমর্থন করি।

এ নিয়ে বেশ উত্তেজনা থাকে। বিশ্বকাপ শেষে কোন দল জিতেছে, সেটা হয়তো অনেক বছর আমরা ভুলেও যাই। কিন্তু বিশ্বকাপ যে স্মৃতিগুলো রেখে যায়, সেগুলো আমাদের জীবনভর আনন্দ দিয়ে যায়। পরিশেষে সবাট কাছে সমর্থন চাই আমার প্রিয় দল পর্তুগালের জন্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital