বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রভাব রাখবে মতলব উত্তর-গজারিয়া সেতু; পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১:৩২ পিএম
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রভাব রাখবে মতলব উত্তর-গজারিয়া সেতু; পরিকল্পনা প্রতিমন্ত্রী

মনিরুল ইসলাম মনির : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে এ সেতুর প্রভাব হবে সুদূর প্রসারী। সামাজিক উন্নয়নেও এর বড় প্রভাব থাকবে।

তিনি বলেন, মতলব উত্তর-গজারিয়া সেতু দেশের এ অঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক লাইফ লাইন রূপে কাজ করবে। বাণিজ্য, আঞ্চলিক বাণিজ্য, শিল্পাঞ্চল গড়ে ওঠা, কৃষি সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে এ সেতু।

মঙ্গলবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর পাম্প হাউজ সংলগ্ন মাঠে মেঘনা-ধনাগোদা নদীর উপর মতলব উত্তর (জামালপুর)-গজারিয়া (ভবেরচর) সড়কে সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় অংশীজন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এ কথা বলেন। মতলব উত্তর জামাপুর-গজারিয়া ভবেরচর সড়কে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম-সচিব ভিখারুদ্দৌলা চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল, ভৌত অবকাঠামো বিভাগের সচিব ও সদস্য সত্যজিত কর্মকার, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, টিপসা’র প্রতিনিধি গাডর্েুস ব্যারেজ, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লোহমান আহমেদ মুন্সি, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুল ইসলাম ভুলন চৌধুরী, জেলা স্বেচ্চাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী।

Model Hospital

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, মতলব-গজারিয়া সেতু এ এলাকার আত্মমর্যাদা এবং আত্মনির্ভরতার প্রতীক। জাতি হিসেবে এটি আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এতো আকাঙ্ক্ষার এই সেতু আর স্বপ্ন নয়, এখন বাস্তব। এটি আমাদের অহংকার। মতলব-গজারিয়া সেতু বাংলাদেশের বহুমাত্রিক ক্ষেত্র সৃষ্টি করেছে। সেতুকে কেন্দ্র করে বাংলাদেশে শিল্প বিপ্লব হবে। চাঁদপুরের এ পাড়ে নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে, অর্থনৈতিক উন্নয়ন হবে।

প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, মতলব গজারিয়া সংযোগ সেতু একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে মতলব, চাঁদপুর তথা দেশের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকা যোগাযোগ পথ অনেক কমে যাবে। আর চাঁদপুর থেকে দুরত্ব কমবে প্রায় ৫২ কিলোমিটার। এতে করে সময় কম লাগবে অর্থও বাঁচবে। মতলববাসীর প্রাণের দাবী ছিল এই সেতুটি। আমি প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে গুরুত্ব সহকারে কাজ শুরু করেছি। এখন অনেক এগিয়ে আছে, আশা করি সহসাই যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে সেতুটি বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো উন্নয়নের ব্যাপারে অগ্রগামী। বাংলাদেশ এগিয়ে চলেছে আরো এগিয়ে যাবে। ১০০ বছরের ডেলটা প্ল্যান অনুযায়ী এগিয়ে চলেছে।

সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন বলেন, আমরা এখানে বুজলাম আপনাদের প্রাণের দাবী এই সেতুটি। আমরা এই দাবীকে গুরুত্ব দিয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নের ব্যাপারে কাজ করব। এছাড়াও পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয় এই প্রকল্পটি নিয়ে কাজ করছেন, এটি পিছানোর কোন সুযোগ নেই। জনগণের চাহিদা অনুযায়ী সেতু নির্মাণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে উন্নয়ন প্রকল্পের ব্যাপারে দ্রুত কাজ করার।

অন্যান্য বক্তারা মতলব গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়নের জন্য দাবী জানান।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’