বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি আ’লীগের নব-নির্বাচিত সভাপতির মাজার জিয়ারত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৩:৪৫ পিএম
শাহরাস্তি আ’লীগের নব-নির্বাচিত সভাপতির মাজার জিয়ারত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি মো: কামরুজ্জামান মিন্টু হযরত পীর শাহরাস্তি বোগদাদী (রহ) মাজার জিয়ারত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

২৯ নভেম্বর সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও বাদ আছর হযরত পীর শাহরাস্তি বোগদাদী (রহ:) মাজার জিয়ারত করেন।

এ সময় তিনি বলেন, সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা নিয়ে আগামী দিনের পথচলা শুরু করতে চাই। বিগত দিনে আপনারা যেভাবে আমাকে আন্তরিক ভালোবাসা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

তিনি শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, টামটা দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম ভুইঁয়া মানিক, আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান মজুমদার, সেলিম খাঁন, মেহার দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুদ্দিন আহম্মেদ টিউলিপ, সাধারন সম্পাদক কামরুল হাসান, সাবেক ছাএনেতা মহসিন পাটোয়ারী, হুমায়ুন কবির হিরো, এফ কাদের বাবু, রফিকুল ইসলাম রকি, আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মিয়া সুমন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital