বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজের শতভাগ সফলতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৩:৫৭ পিএম
শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজের শতভাগ সফলতা

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির ঐতিহ্যবাহী ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজ চলতি ২০২২ সালের এস এস সি পরীক্ষায় কৃতিত্বের সহিত শতভাগ সফলতা অর্জন করেছে।

গত ২৯ নভেম্বর সকালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উপজেলার শতভাগ ফলাফলে এ প্রতিষ্ঠান থেকে ২৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৩ জন, গড় পাশের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ৪ জন ।

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজের সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল হক নুরু, পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল হালিম, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো:নূরুনন্নবী চৌধুরী রবিন, প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি কাজী মো: মুরাদ হোসেন প্রমুখ। অধ্যক্ষ নুরুনন্নবী চৌধুরী রবিন জানান, শিক্ষার্থীদের এ শতভাগ সফলতায় আমরা আনন্দিত, উদ্বেলিত।

Model Hospital

সফলতার এ ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিবাভক, পরিচালনা পর্ষদের সবার সার্বিক ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।