বিশেষ প্রতিবেদক : শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন গণমাধ্যমের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
বুধবার (৩০- নভেম্বর) বিকেলে পৌর শহরের মেহের কালিবাড়ি বাজারের সিক্স স্টার কফি হাউজে এ মত বিনিময় সভায় আয়োজন করা হয়। শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় সদ্য সমাপ্ত সম্মেলনে উপজেলা সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি জেড এম আনোয়ার হোসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় আওয়ামীলীগ, জেলা আওয়ামীলীগ ও শাহরাস্তি-হাজীগঞ্জের গণমানুষের নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির প্রতি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি তার বক্তব্যে বলেন, দলের নীতি নির্ধারণী পর্যায় তাকে ৩ বছরের জন্য যে পবিত্র দায়িত্ব অর্পন করা হয়। তিনি যেন জাতির পিতার যে আদর্শ, অসাম্প্রদায়িক, অহিংস, সাম্য ও শান্তির বাংলাদেশ গড়ার জন্য যাতে তিনি এ দায়িত্ব পালন করতে পারেন। শাহরাস্তির গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, অক্সিজেন নিজে জ্বলতে পারে না কিন্তু অপরকে জ্বালাতে সাহায্য করে। তেমনি ভাবে আমরা যারা রাজনীতি করি আমাদের চলার পথকে মসৃণ করে সংবাদপত্র গণমাধ্যম কর্মীরা। রাজনীতি একটি সেবামূলক বাহন উল্লেখ করে তিনি বলেন, একজন রাজনীতিবিদের প্রথম কর্তব্য হলো মানুষ যখন কোন প্রয়োজনে তার কাছে আসে, তাকে সর্বাত্মক সহায়তা করা। রাজনীতি কোন ক্ষমতার দাম্ভিকতা বা অর্থকড়ি আহরণের বাহন নয়। জাতীর পিতার আদর্শের উপর থেকে আমি যাতে সে সেবামূলক দায়িত্ব পালন করতে পারি।
শাহরাস্তি শান্তির জনপদ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনের শাসন, গণতন্ত্রের শাসন শাহরাস্তিতে বিদ্যমান। এখানে দলমত নির্বিশেষে স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের নেতৃত্বে অবস্থান ও বসবাস করে আসছে। শাহরাস্তিতে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সহিংসতা নেই। যদিও গত ২৮ অক্টোবর যুবদলের প্রোগ্রামকে ঘিরে শাহরাস্তিতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এ ধরনের কোন ঘটনা যেন আর না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা দেশে মানুষ থাকলে গণতন্ত্র থাকবে, গণতন্ত্র থাকলে মতদৈততা থাকবে।
মতদৈততা থাকলেও কারো মত প্রকাশে বাধা দেয়া যাবেনা এই নীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার বিশ্বাস করে। আমরা অন্যন্য রাজনৈতিক সংগঠনের যেকোন গনতান্ত্রিক কর্মসূচিতে সমর্থন করি। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে যেকোন বিশৃঙ্খলা, কোন ধরনের নৈরাজ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পাঁয়তারা কখনো রাজনৈতিক ভাবে বরদাশত করবো না। আমরা চাই প্রধানমন্ত্রীর বাংলাদেশে, মাননীয় সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় প্রত্যেকটি রাজনৈতিক দল সহিংসতা পরিহার করে গনতান্ত্রিক ভাবে তাদের কর্মসূচি পালন করবে।
তিনি আরও বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে চেতনা বঙ্গবন্ধু দেখিয়েছেন হিন্দু, মুসলমান, বৈদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে পালন করতে পারি সেজন্য সহায়তা চাই।
একমাত্র শাহরাস্তি থানা একজন অলীয়ে কামেলের নামে, বিশ্বের হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান মেহের কালিবাড়ি এ শাহরাস্তিতে অবস্থিত। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের অবস্থান থেকে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু। সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক চৌধুরী, বর্তমান সহ-সভাপতি হাবীবুর রহমান ভুঁইয়া, সজল পাল, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সহ যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ, আমরুজ্জামান সবুজ,সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ, কার্যকরী সদস্য কামরুজ্জামান সেন্টু, প্রচার ও অর্থ সম্পাদক, জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সহ প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত সাংবাদিক রফিকুল ইসলাম পাটোয়ারী, জসীমউদ্দীন উপস্থিত ছিলেন।