বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৪:০১ পিএম
মতলব উত্তরে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের পরামর্শে ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর পরিচালনায় সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী বক্তব্য দেন ও উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল। আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, ইঞ্জিনিয়ার খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন সুলতানা, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেছেন ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুল হাসাব বাবু (বাতেন)।

Model Hospital

উদ্বোধনী বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ। বাংলাদেশ মানেই শেখ হাসিনা। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। আর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশকে উন্নত দেশের শিখড়ে পৌছে নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকার যতদিন দেশের মানুষ না খেয়ে থাকবে না। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন গরীব দুঃখী মানুষ বিভিন্ন সুবিধা পাবেন। জনগণ শান্তিতে থাকতে পারবেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আরো গতিশীল ও শাক্তিশালী করে তোলতে তৃণমূল সংগঠনগুলোকে সুসংগঠিত করা হবে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে বিভিন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। তেমনি মতলব উত্তর উপজেলায় সম্মেলন করার লক্ষ্যে সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম শুরু করা হল। আগামী দিনে যারা আওয়ামী লীগে আসবেন অথবা আওয়ামী লীগে নেতৃত্ব দিবেন তারা অবশ্যই দল ও দেশকে আরো উন্নত করার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার তোলার লক্ষ্যে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি বিশ^াস করি।

আলোচনা সভা শেষে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে ছেংগারচর পৌরসভা, সাদুল্লাপুর ইউনিয়ন, ফতেপুর পুর্ব ইউনিয়ন, সুলতানাবাদ ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম ও রশিদ তুলে দেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital