সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেড এম আনোয়ারের ফুলেল শ্রদ্ধা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৪:১৫ পিএম
শাহরাস্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেড এম আনোয়ারের ফুলেল শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবনির্বাচিত উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জেড এম আনোয়ার ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (৩০ নভেম্বর)  বেলা ১১ টায়  উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী  শেফালী, ভাইস চেয়ারম্যান  তোফায়েল আহমেদ ইরান, অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন,আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা.খোরশেদ আলম (১৯৮৫-১৯৮৯) উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি (১৯৯০-২০০৩) উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার (২০১২-২০২২) শাহরাস্তি পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহাবুদ্দিন এবং কাউন্সিলরবৃন্দ, যুবলীগ নেতা চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু, চেয়ারম্যান রুহুল আমিন,চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,  এছাড়া  আরো উপস্থিত ছিলেন উপজেলা আলেম সম্প্রদায়ের প্রতিনিধি মুফতি সলিমুল্লাহ ও হাফেজ মাওলানা আবু সালেহ, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত লাল (টুটুল চক্রবর্তী) শাহরাস্তি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা.কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু,সহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ,মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ ও  সহ কয়েক শতাধিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।