বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ কিউসি টাওয়ারের ৪র্থ তলায় আগুন; রক্ষা পেলো শতাধীক মানুষ, আহত-১০

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৫:২৪ পিএম
হাজীগঞ্জ কিউসি টাওয়ারের ৪র্থ তলায় আগুন; রক্ষা পেলো শতাধীক মানুষ, আহত-১০

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ কিউসি টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফায়ারম্যানসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। আগুন লাগার খবর শুনে ১৩ তলা ভবনের বস-বাসরত বাসিন্দাদের মধ্যে মুহুর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় হুড়াহুড়ি করে নামতে গিয়ে ভবনে বসবাসরত বাসিন্দাদের কয়েকজন আহত হয়। আগুন নেভাতে গিয়ে ঘুটঘুটে অন্ধকারে ফায়ার সার্ভিসের ২জন ফায়ার ম্যান আহত হয়। কিউসি টাওয়ার থেকে ফায়ার সার্ভিসের দূরত্ব মাত্র ৫’শত গজ দূরে হওয়ায় দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসায় ভবনে বসবাসরত শতাধীক মানুষ প্রাণে রক্ষা পেয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ভবনের লিফটের ৩ ও মূল ভবনের ৪তলার পূর্বপাশে লিফটের পাশে জমিয়ে রাখা পরিত্যাক্ত কাটুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তে আগুনের ধোঁয়া ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে বসবাসরতদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়া ৪তলা থেকে উপরের দিকে ১০তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এ সময় ৫তলার বাসিন্দারা দক্ষিণ পূর্ব পাশের দরজা দিয়ে বের হয়ে নিচে লাফিয়ে পড়ার চেস্টা করে। তবে ফায়ার সার্ভিসের মই (চঙ্গা) দিয়ে তাদেরকে ৬তলায় তুলে নেয়া হয়। পরে নিচে নামিয়ে আনা হয়েছে।

Model Hospital

৭ তলা থেকে উপরের লোকদেরকে ফায়ারসার্ভিসের কর্মীরা ছাদে নিয়ে যায় এবং এর নিচের লোকদের নিচে নামিয়ে আনা হয়।

কিউসি টাওয়ারে হাসপাতাল, ব্যাংকসহ অর্ধশতাধীক বাণিজ্যি প্রতিষ্ঠান ও অর্ধশতাধিক ফ্ল্যাট রয়েছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের রাশেদুল ইসলাম জানান, পরিত্যাক্ত কাটুনে কেউ সিগারেটের আগুন ফেললে সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও প্রচণ্ড ধোঁয়ায় চেয়ে গেছে ভবনের ভেতরে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital