শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৬:৪০ এম
নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

স্টাফ রিপোর্টার : সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় শহরের মিশন রোডস্থ ড্যাফোডিল স্কুলের সামনে থেকে এক র‌্যালি বের করা হয়। এরপর ওই স্কুল প্রাঙ্গণেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিসচা চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

তিনি বলেন, নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনের রূপকার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি তার এই আন্দোলন নিজের একার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। তার নেতৃত্বেই সারাদেশসহ বিদেশেও চলছে এর কার্যক্রম। তার এই চেষ্টা তাকে অনেক দূর এগিয়ে নেবে।

Model Hospital

তিনি যেই মহান কাজটি করছেন, এটি তার একার দাবি নয়, এটি এদেশের প্রতিটি মানুষের দাবি। তাই তার এই চেষ্টাকে সাধুবাদ জানায় চাঁদপুরের সাংবাদিক সমাজ। আমিও ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি এই আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে। তিনি আরো বলেন, চাঁদপুর জেলা কমিটির সদস্যরাও নিরাপদ সড়ক বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। আমি তাদেরকেও সাধুবাদ জানাই।

অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিসচা চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, উপদেষ্টা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ নুর খান প্রমুখ।

আলোচনার পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ সম্পাদক মামুন শনি, দপ্তর সম্পাদক সুজয় চৌধুরী লিটন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, ক্রীড়া সম্পাদক ফরহাদ আলম, প্রকাশনা সম্পাদক মোঃ আলী শেখ, কার্যকরী সদস্য শওকত করিম, কামরুল ইসলাম পাটওয়ারী, এম আই দিদার, আবু সুফিয়ান, আলমগীর হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital