বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ১:২৭ পিএম
মতলব উত্তরে আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আনসার ও ভিডিপি এর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে বার্ষিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্ত দেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জল কুমার পাল। প্রধান আলোচক ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমানের উপস্থাপনায় আরো বক্তব্য দেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল। এসময় উপজেলার সকল আনসার বাহিনীগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উজ্জল কুমার পাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে আনছার-ভিডিপি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতার সময় মুক্তি বাহিনীর পাশে ছিলো আনসার বাহিনী। অদ্যবধিও আনসার ভিডিপি কাজ করে যাচ্ছে।

Model Hospital

তিনি আরো বলেন, বাংলাদেশ হলো শান্তির মডেল। আর প্রধান মন্ত্রী শেখ হাসিনা হলেন মাদার ও হিউম্যানিটি। ক্ষুধা ও দরিদ্র মুক্ত দেশ গড়তে কাজ করছেন শেখ হাসিনা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে আনসার ও ভিডিপি কাজ করে যাচ্ছে। তা আজকের সমাবেশে আবার প্রমাণ হল। সকলে একতাবন্ধ হয়ে এই প্রথম সমাবেশ একটি সফল সমাবেশ উপহার দেওয়ার জন্য তিনি আনসার বাহিনীকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং, সামাজিক অপরাধ দমনে আনসার বাহিনীকে সজাগ থাকতে হবে এবং তা প্রতিরোধে প্রশাসনকে সহযোগীতা করার আহ্বান জানান।

দুজন আনসার সদস্যকে বাইসাইকেল ও একজন আনসার সদস্যকে উপহার প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।