বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আইস ও ৩০ হাজার ইয়াবাসহ ফরিদগঞ্জের যুবক র‌্যাবের হাতে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ২:৪৫ পিএম
আইস ও ৩০ হাজার ইয়াবাসহ ফরিদগঞ্জের যুবক র‌্যাবের হাতে আটক

এস এম ইকবাল: ফরিদগঞ্জের যুবক মাদক ব্যবসায়ী দুলাল হোসেন(৪৭)কে আইস ক্রিস্টাল মেথ এবং ৩০ হাজার ইয়াবাসহ র‌্যাব-১১ নোয়াখালী সোনাইমুড়ী পৌর এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ৯২ লাখ ১ হাজার টাকা।
৭ ডিসেম্বর বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মাহমুদুুল হাসান। ৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে সোনাইমুড়ী কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারী দুলাল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সবিদপুর পূর্ব উনিয়নের লক্ষ্মীপুর এলাকার সেফায়েত উল্যার ছেলে। সে প্রশাসনের তালিকাভুক্ত একজন চিহিৃত মাদক কারবারি।
র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, মাদকের একটি বড় চালান নোয়াখালীতে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে মঙ্গলবার রাতে সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কের সোনাইমুড়ী কলেজের সামনে র‌্যাবের চেকপোস্ট বসানো হয়। এসময় ওই সড়কের কয়েকটি গাড়িতে তল্লাশিও করা হয়। তল্লাশি চলাকালে একটি গাড়ি থেকে নেমে দ্রুত পালানোর চেষ্টা করে দুলাল। পর তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ও ৩ গ্রাম আইস ক্রিস্টাল মেথ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল জানায়, সে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদকগুলো নিয়ে সোনাইমুড়ী হয়ে চাঁদপুর নিয়ে যাচ্ছিল। সে দীর্ঘদিন ধরে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করে আসছিল বলে র‌্যাব জানান। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital