সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর শহরে ওকে মমতা প্যালেস -এর নির্মাণ কাজ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৩:১৬ পিএম
চাঁদপুর শহরে ওকে মমতা প্যালেস -এর নির্মাণ কাজ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : আস্থা ও বিশ্বাসের অনন্য প্রতিষ্ঠান ওকে হোমস লিমিটেডের নতুন প্রজেক্ট ‘ওকে মমতা প্যালেস -এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডে দৃষ্টিনন্দন এই নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আ ন ম নূরুর রহমান মাদানী।
এসময় চাঁদপুর পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, মুহাম্মদ সোহেল রানা, ডা. আব্দুল্লাহ আল মাহিদ, ডা. সেলিম তালুকদার, আলহাজ্ব ফারুক আহমেদ কাকন সাংবাদিক এইচ.এম নিজাম, মাওলানা ইসমাইল হোসেনসহ চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, আলেম-ওলামা, ব্যবসায়ী, সুধিজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান ওকে হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন জামাল সাকিব।
উল্লেখ্য : ওকে হোমস লিমিটেড ইতোমধ্যে চাঁদপুরসহ সারা দেশে আস্থা, বিশ্বাস ও দক্ষতার প্রমান দিতে সক্ষম হয়েছে। এ প্রতিষ্ঠানটির দৃষ্টিনন্দন বহুতল ভবন গুলো সুন্দরপ্রিয় মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।