সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলায় শিক্ষা ও চাকুরীক্ষেত্রে শ্রেষ্ঠ জয়িতা হলেন শাহরাস্তির নাজমা আক্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৪:১৪ পিএম
চাঁদপুর জেলায় শিক্ষা ও চাকুরীক্ষেত্রে শ্রেষ্ঠ জয়িতা হলেন শাহরাস্তির নাজমা আক্তার
রাফিউ হাসান হামজাঃ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অসামান্য ভূমিকার জন্যে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হয়েছেন শোরশাক যুক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার।
৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচীর আওতায় ২০২২ সনে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সফল নারীদের সম্মাননা জানানোর পদক্ষেপ হিসেবে চাঁদপুর জেলা ৫টি ক্যাটাগরিতে ৫ জনকে জেলা শ্রেষ্ট জয়িতা নির্বাচন করা হয়। যার মধ্যে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী নাজমা আক্তারকে জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নাজমা আক্তার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সময়ে তার বিদ্যালয় ২০২২ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে জয়ী হয়ে জেলা পর্যায়ে পুরস্কৃত হোন। ২০১৮ সালের তিনি জেলার শ্রেষ্ট শিক্ষক হিসেবেও পুরস্কৃত হোন।
ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের গর্বিত মা। তার স্বামী আব্দুর রহমান একজন সহকারী অধ্যাপক। পরিবার ও কর্মজীবন দুই দিক সামলিয়েই আজ তিনি সফল তার ব্যক্তি জীবনে।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।