সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৪:২৮ পিএম
মতলব উত্তরে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মনিরুল ইসলাম মনির: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাত শিবির অগ্নী সন্ত্রাস, বোমা মেরে মানুষ হত্যা, নৈরাজ্য ও দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে মিছিলটি ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর সেচ্ছাসেবী লীগ নেতা আবু ইউসুফ লস্করের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল আমিন রুহুলের ব্যাক্তিগত সহকারী অ্যাড. লিয়াকত আলী সুমন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফ উল্ল্যা সরকার, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লায়ন জহিরুল ইসলাম চৌধুরী, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুফতি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, আলীনুর বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরে আলম স্বপন, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাশরাফি মাসুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুর নবী খাঁন, মাশরুম খাঁন তামিম, সদস্য গোলাম কিবরিয়া টিটু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, উপজেলা যুবলীগ নেতা মশিউর রহমান সরকার, পৌর যুবলীগ নেতা ওমর খাঁন, জামাল হোসেন চৌধুরী, মিল্টন সরকার, লিটন, ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য মফিজুল শিকদার প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশের নামে বিএনপি সারা দেশে নৈরাজ্য শুরু করেছে। আন্দোলনের নামে জান মালের কোন ক্ষতি করলে রাজপথে এর জবাব দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।