বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১১ ডিসেম্বর হচ্ছেনা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৪:৫৫ পিএম
১১ ডিসেম্বর হচ্ছেনা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: ১১ ডিসেম্বর হচ্ছে না চাঁদপুর জেলা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত সম্মেলন। স্থগিত করা হয়েছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। জেলা আওয়ামীলীগের দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।
১০ শনিবার সন্ধ্যায় এ ব্যাপারে চাঁদপুর আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ মুঠোফোনে বলেল, আপাতত চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। কেন হচ্ছে না জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপাতত সম্মেলন হচ্ছে না এটাই ফাইনাল। কবে হবে প্রশ্ন করলে তিনি বলেন, কেন্দ্রীয় ভাবে যখনই সিদ্ধান্ত হবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন তখনই হবে।
আওয়ামী লীগ সূত্র জানায়, ২২ নভেম্বর হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ, ২৬ নভেম্বর হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ২৭ নভেম্বর শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ, ৫ ডিসেম্বর হাইমচর উপজেলা আওয়ামী লীগ, ৬ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন, ৮ ডিসেম্বর কচুয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন একই দিনে অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ হয়। এরমধ্যে অনেক কমিটি হয়েছে আবার কিছু কমিটি বাকি রয়েছে। সকল কমিটি হওয়ার পরই জেলা কমিটির সম্মেলন ১১ ডিসেম্বর হওয়ার কথা ছিল। এদিকে সম্মেলনকে সামনে রেখে প্রার্থীদের পক্ষে মিছিল, বিভিন্ন গণমাধ্যম, সোস্যাল মিডিয়ায় প্রচার- প্রচারণা চলছিল। হঠাৎ সম্মেলন স্থগিত হওয়ার খবরে রাজনৈতিক পাড়ায় চলছে চুলছেড়া বিশ্লেষন। কেন হচ্ছে না, কবে হবে এমন প্রশ্ন রাজনৈতিক পাড়ায় ।
আর ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital