সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফরাজীকান্দি দরবার শরীফের আমীরে আলা’র সহধর্মিনীর দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৫:০২ পিএম
ফরাজীকান্দি দরবার শরীফের আমীরে আলা’র সহধর্মিনীর দাফন

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আমীরে আলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) সহধর্মিনী মোসাম্মৎ আমেনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাদ আসর ফরাজীকান্দি দরবার শরীফে ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে ইমামুত ত্বরিকত আল্লামা বোরহান উদ্দিন উয়েসী (র.) এর মাজার শরীফের পাশে দাফন করা হয়।

এর পূর্বে ফরাজীকান্দি দরবার শরীফে ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদ প্রাঙ্গনে জানাজায় ইমামতি করেন হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা আশফাক আহমদ।

মরহুমার সংক্ষিপ্ত জীবনাদর্শ আলোকপাত করেন, ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আমীরে আলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী এবং পরমানু বিজ্ঞানী ডক্টর শমসের আলী।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন, নেদায়ে ইসলামের সাধারণ সম্পাদক ডা. মো. ইসমাঈল হোসেন সিরাজী, ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ, ইমামুত ত্বরিকত আল্লামা বোরহান উদ্দিন উয়েসী (র.) এর সাহেবজাদা মোকাদ্দাস আহমাদ, আজগর আলী খান, ফরাজীকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, জামালপুর ছালাম আবাদ শরীফের পীর সাহেব আবু আহমাদ মো. আইনুন নাঈম, ব্রাহ্মণবাড়িয়া ছতুরা শরীফের পীরজাদা আশিক হোসাইন, বড় হলদিয়া বোরহানিয়া দরবার শরীফের পীর সাহেব হাফেজ আল্লামা ওয়াহেদুদ্দীন মোহাম্মদ ইছাম, ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আতাউল করীম মুজাহিদী, নেদায়ে ইসলাম মহিলা মাদরাসার অধ্যক্ষ মাও. শহীদ উল্লাহ, ডা. প্রফেসর আমিরুল ইসলাম, ফখরুল ইসলাম সরকার, সালামাবাদ দরবারের সাহেবজাদা আবু খালেদ মো. আবদুল খালেক, নেদায়ে ইসলামের সদস্য পরিবহন ব্যবসায়ী জাকির হোসেন, মো. সাজিদুর রহমান দুলু, গুলজার হোসেন মাহবুব, ইউনিয়ন যুবলীগ কবির হোসেন, ফরাজীকান্দি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন, ওয়েসিয়ান কামরুজ্জামান হৃদয়, হাফেজ মাইন উদ্দিন শাহ’সহ এলাকার মুসল্লিগণ।

ফরাযীকান্দী উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুন ৯ ডিসেম্বর শুক্রবার ভারতে ইন্তেকাল করেন।

১২ ডিসেম্বর সোমবার বাদ এশা দিল্লীর হযরত নিজামুদ্দীন আউলিয়া (রা.) এর দরগা কমপ্লেক্সে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দরগা কমপ্লেক্সের মুতাওয়াল্লী সাহেবজাদা হযরত গোফরান বাবর নিজামী (মা.জি.আ) ইমামতি করেন।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।