বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:৫৮ পিএম
মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন
মাসুদ হোসেন : মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, ক্রীড়া ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী। সহকারী শিক্ষক আব্দুল কাদিরের পরিচালনায় বিশেষ অতিথিদের হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য শামছুজ্জামান পাটওয়ারী।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের যুবক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে ৯ মাস যুদ্ধ করে এ দেশকে পরাধীন থেকে মুক্ত করতে পারায় ১৯৭১ সালে এই দিনে আমাদের এ দেশের বিজয় হয়েছে, তাই আমরা আজ বিজয় দিবস পালন করতে পারছি। আমাদের এ বিজয়ের পিছনে রয়েছে, ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা’বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আজ পরাধীন জাতি থেকে আজ স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর বুকে দাঁড়াতে পারছি।
আমাদের এ বিজয়ের পিছনে রয়েছে একমাত্র অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এছাড়াও ১৬ ডিসেম্বর পাকিস্তানের সামরিক বাহিনীর পরাজয় ও মিত্র বাহিনীর সহযোগিতায় আমাদের মহান বিজয় অর্জিত হয়েছে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে এরূপ আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মোস্তফা হাজী, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে যাদের মহান আত্মত্যাগে অর্জিত হয়েছে কাংখিত বিজয় তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি সেসব মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদির।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital