বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আহসান গ্রুপের ১০ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ২:১০ পিএম
মতলব উত্তরে আহসান গ্রুপের ১০ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মনিরুল ইসলাম মনির : আহসান গ্রুপের পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১০ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে লতরদি ইসহাকীয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির দপ্তর উপকমিটির সদস্য, আহসান গ্রুপের পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও মানবিক নেতা এম ইসফাক আহসান।

এসময় এম ইসফাক আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গরীব দুঃখী ও শীতার্ত মানুষের কথা চিন্তা করে আহসান গ্রুপের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হল। প্রতি বছর আহসান গ্রুপ কম্বল, গরীবদেরকে ঘর ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরণ দিয়ে থাকি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক সেবায় বিশ্ব সেরা হয়েছেন। তাই আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে জনগণ আবারও ক্ষমতায় আনবে। সেই লক্ষ্যে আগামী কিছু দিনের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে তৃণমূল আওয়ামী লীগেও নতুন ও যোগ্য নেতৃত্বের সৃষ্টি হবে। তাই আসুন দেশ ও দেশের উন্নয়নের স্বার্থে আগামী ২০২৪ সালের ৫ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

Model Hospital

এসময় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস মতলব উত্তর শাখার সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য গোলাম জহির, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, যুবলীগ নেতা শাহআলম সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুন্না, মহিলা আওয়ামী লীগ নেত্রী পলি শিকদার সহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital